somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়েরীর পাতা থেকে ।... (১৫-০৫-২০১৩ । পল্লবী,মিরপুর,ঢাকা )

০২ রা জুন, ২০১৫ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ খুব কাছ থেকে দেখেছি,দেখে আমি আপ্লুত হয়েছি- কিভাবে ভালোবাসার কাছে-মায়ের মমতার কাছে হয় ভয়-বিপদের পরাজয় ।
চারতলায় থাকি আমরা ।আমাদের পূবের বেলকনির পাশে নিচের কাঁঠালগাছটার মাথা উঠে এসেছে ।গাছের একটি ডালে একটা কাকের বাসা ।ক’দিন হলো কাকের বাসায় তিনটে ছা ফুটেছে ।এখনো ওগুলোর ভালোকরে পালক গজায়নি ।

আজ বিকেলে বেলকনিতে গেলে আমার চোখপড়ে কাকের বাসায় ।দেখি অনেক পাখি বাসার আসে-পাশে ডালে ডালে ।কাক,চড়ুই,কবুতর,শালিক ।যেনো কাকের ছা দেখতে এসেছে !আমি কৌতুহল নিয়ে তাকিয়েই থাকলাম ।তখন ঝলমলে রোদ ছিলো ।
কিছুক্ষন পর হঠাৎ আকাশ কালো হয়ে এলো ।মুষলধারে বৃষ্টি নামলো সেই সাথে ঝড়ো হাওয়া শুরু হলো । বেলকনিতে শুকোতে দেয়া কাপড়গুলো ভিজে যায় যায় অবস্থা ।ওগুলো নিয়ে দৌড়ে ঘরে ঢুকি ।দেখি জানালা দিয়ে ছিছে পড়ে সব ভিজে যাচ্ছে ।আমার মন তখনো কাঁঠালগাছে ।জানালা বন্ধ করতে করতে ভাবছি হয়তো গিয়ে দেখবো বাতাসের ধাক্কায় কাকের বাসাটা ভেঙ্গে গেছে,ছা গুলো নিচে পড়ে মরে গেছে ।

আম্মু এসে জনালা বন্ধ করতে আমাকে সাহায্য করলেন ।আমি দৌড়ে আবার বেলকনিতে এলাম ।ঝড়ো বাতাসে নিমিষেই ভিজে গেলাম ।কোনদিকে নয় চরম আশংকা আর উদ্বেগ নিয়ে সোজা তাকালাম কাঁঠালগাছে কাকের বাসাটার দিকে ।অবাক হলাম এবং প্রায় লাফিয়ে উঠলাম !যা দেখেছি তা আমি সারা জীবনেও ভুলতে পারবোনা !
দেখি- রাস্তায় কোন মানুষজন নেই,আশপাশের সবগুলো বেলকনি ফাঁকা,সবগুলো জানালা বন্ধ,থেকে থেকে বিজলী চমকাচ্ছে,বজ্র ডাকছে,ঝড়ে গাছপালা এদিক ওদিক দুলছে । কাঁঠালগাছটা প্রবল বাতাসে ভেঙ্গে যায় যায় অবস্থা ।সেখানে একটা পাখিও নেই সবগুলো পাখি উড়ে গেছে শুধু মা কাকটি আছে ।আমি অবাক হয়ে দেখি-মা কাকটি বাসার উপর বসে আছে নিজের ডানা দুটিকে যতদূর পারা যায় মেলে ধরে !পরম মমতায় বুকের নিচে আগলে রেখেছে তিনটে ছা-কে ।ভিজে ছুপ-ছুপ সে আকাশের দিকে তাকিয়ে আছে ভয়ার্ত চাহনিতে ।
আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি ।মনে হলো আমার চোখের সামনে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা-কে দেখছি ! হোক না সে পাখি, হোক না সে কাক ।যে কিনা এই ভীষণ দূর্যোগের মধ্যে নিজের জীবনবাজি রেখে সন্তানদের রক্ষা করছে ।ভালোবাসার,মমতার ও মাতৃত্বের চরম পরীক্ষা দিচ্ছে ।ধন্য এই সন্তানেরা-যারা পেলো এমন মা ! হোক না তারা কাকের ছা ।
অশ্রুভেজা চোখে কাকের বাসার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি-এতদিন মানুষের বন্যতা দেখতে দেখতে যেখানে আমরা পেরেশান ও লবেজান সেখানে আজ একাটি কাকের বাসায় আমি দেখছি মনুষ্যত্বের পরম প্রকাশ !আল্লাহর শোকর একটি কাকের কাছেও আমি পেলাম জীবনের একটি বড়ো শিক্ষা ।


ততক্ষনে ঝড় থেমে এলো- বৃষ্টি বন্ধ হলে গেলো ।এক সময় সব কিছু সুনসান হয়ে গেলো-পূরো প্রকৃতি আগের মত স্বাভাবিক হয়ে এলো । অবশেষে হেরে গেলো ভয়-বিপদ, জয় হলো ভালোবাসার এবং কাক মাতার ।
সূ্র্য্য আবার উঁকি দিলো- রোদে ঝলমল করে উঠলো আবার চারপাশ ।চোখের জল মুছে বেলকনি থেকে ফিরতে ফিরতে মনে মনে বলি –ভালোবাসা(মমতা) তুমি বুঝি আজ এভাবে আমার সামনে নিজেকে প্রকাশ করলে !!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×