মানসিক বিকৃতির আরেক নাম টিকটক।
২০ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানসিক বিকৃতির আরেক নাম টিকটক। আজকাল বিষয়টা করোনাভাইরাসের মতোই দ্রুত ছড়াচ্ছে। বিকৃতভাবে অঙ্গভঙ্গিমা করে যাচ্ছেতাই শব্দ কিংবা গান যোগ করে বীভৎস প্রকৃতির ভিডিও তৈরী করাটা মানসিকতার বিকৃতি ভিন্ন অন্য কিছু বলে আমার মনে হয় না। ফেসবুকে যাই কিংবা ইউটিউবে যাই সব জায়গাতে এই ধরনের ভিডিওগুলো সামনে আসে। এতো ইগনোর দিই, রিপোর্ট দিই, তবু কোনো না কোনোভাবেই এসব সামনে চলে আসে। সেই সাথে আশেপাশের লোকজনদের মোবাইল / কম্পিউটার থেকে আসা এসবের বিদঘুটে শব্দ তো আছেই। পদ্মাসেতুর কথাই ধরা যাক। এত নিষেধাজ্ঞা, কড়াকড়ি। চলাচল নিষিদ্ধ করা হলো, সাইকেল নিষিদ্ধ করা হলো, ত্রিচক্রযান নিষিদ্ধ করা হলো, গাড়ি থামিয়ে ছবি তোলা নিষিদ্ধ করা হলো এমনকি মোটরসাইকেলের উপরেও পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এত নিষেধাজ্ঞার বেড়াজালের মধ্যেও এসব মানসিক বিকৃতিসম্পন্ন লোকজনদেরকে দমানো যাচ্ছে না। আমার মনে হয় অতি দ্রুতই এ ধরণের মানসিক বিকৃতিকারী অ্যাপগুলো চিহ্নিত করে নিষিদ্ধ করা উচিৎ এবং এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।অন্যথায় উঠতি বয়সী ছেলেমেয়েরা বিকৃতি মানসিকতাসম্পন্ন হয়ে উঠবে এবং শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ধ্বংস অনিবার্য।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন