somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থনীতির বলি

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুষ্ট লোকে নোনতা করে মুক্তবাজার অর্থনীতিরে গাইল পাড়ে। এই ব্যবস্থায় নাকি সম্পদ কুক্ষিগত হয়ে পড়ে বিশেষ শ্রেণির। ধনী আরো ধনী হয়, গরীব আরো গরীব। আমি বুঝতে অক্ষম, কোন ব্যবস্থায় এর বিপরীতটা হয়।
সম্পদের সুষম বণ্টনের সব থেকে ভাল ব্যবস্থা আছে ইসলামে। যাকাত, ফিতরা এবং ইত্যাদি। যদিও এই সব সুন্দর ব্যবস্থাকে কিছু নামধারী মুসলমান অসুন্দর করে ফেলে যার জন্য শুনি যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত হওয়ার ঘটনা। মানবতার কি ভয়ানক অপমান ! যাই হোক এতসব ব্যবস্থা থাকার পরও ধনী কখনো গরীব হয়ে যাবে এবং যাকাত গ্রহীতা লাখপতি হবে এমন হওয়া সম্ভব না, সম্ভবত। কেউ কেউ জবাব দেবেন, সতর্ক ইনভেস্টমেন্টই হলো আসল কথা। ইয়েস ডুড, ঐটাই বলতেছি। ইনভেস্টমেন্ট এবং সতর্কতা। সতর্কতা থাক। আমার পুঁজি থাকলেই না আমি ইনভেস্টমেন্টের সময় সতর্ক হবো। ইনভেস্টমেন্ট কে করবে? যে ধনী। কাজেই লাভও করবে ধনী। তার সম্পদ বাড়বে। যে গরীব সে কোত্থেকে পাবে পুঁজি? তার পুঁজি নেই, ইনভেস্টমেন্ট নেই, লাভও নেই। কাজেই ধনীরা একটা সুবিধা অন দ্যা হাউজ পেয়েই বসে আছে। ব্যাপারটা শুধু ইসলামেই আছে এমন না। সব ধর্মেই একই কথা। তবু ইসলামে সম্পদের বিকেন্দ্রীকরণে কিছু এক্সট্রা অর্ডিনারি ব্যবস্থা আছে। অন্য ধর্মগুলোতে তা স্রেফ দান-খয়রাতে সীমাবদ্ধ।
দান-খয়রাত বেশ বড় এবং লোভনীয় একটা ইনভেস্টমেন্ট। যে যত বেশি করবে, তার লাভ তত বেশি। সেই একই কথা ধনীরা ইনভেস্ট বেশি করবে। তারা লাভবানও হবে বেশি। গরবীরে জন্য কী? আশার বুলি। পরবর্তী জীবনে এটা পাবা, ওটা পাবা। কি সুন্দর কথা। এক লোক অভাবের গুতোনে তিন দিন না খেয়ে আছে। হটাৎ তার সামনে সুযোগ আসলো খাবার চুরি করার। তখন আপনি যদি তাকে উপদেশ দেন, ভাই চুরি করা মহাপাপ, একটু ধৈর্য ধরো, ঐ জীবনে তুই পাবি পোলাও কোর্মা। ভাবেন, অবস্থা কি দাঁড়াবে? যে জীবনে পোলাও-কোর্মা দেখেই নাই চোখে, তাকে আপনি দেন লোভ। ওহাহ! উল্টোদিকে যে সারা বছর পোলাও কোর্মা খাচ্ছে, তার জন্য একবেলা না খেয়ে থাকা কতই না সহজ।
এখন ডিয়ার ব্রাদারস এ্যান্ড সিস্টারস, বিশ্ব বিধাতা নিজেই যখন পুঁজিবাদী, তখন আর গালাগাল করে কি হবে বলেন? আমরা যারা বলি হচ্ছি সিস্টেমের, তারা সব খানেই বলি হচ্ছি।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×