বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল প্রতিবেশী দেশ ভারত কে খুব বন্ধু মনে করে ।
আমরা এই বন্ধুত্তের নমুনা দেখতে পাই বিভিন্ন ভাবে ।
বন্ধু প্রতিম দেশ হিসেবে আমরা ভারতকে এই দেশের উপর দিয়ে বিনামূল্যে মালামাল পরিবহণের সুযোগ দিলেও ভারত আমাদের ন্যায্য পানির অধিকার টুকু দেয়নি ।
এরপরেও আমরা বন্ধু হিসেবে চাহিদামোতাবেক জিনিসপত্র দিয়েই যাচ্ছি ।
আর ভারত ?
এতো উপকারের মূল্য হিসেবে সীমান্তে উপহার দিয়ছে অসংখ্য লাশ
পেয়াজ সরবরাহ না করে পেয়াজের দাম আকাশ্চুম্বি করার পিছনেও রয়েছে সেই বন্ধুত্ব ।
আমরা অসহায়ের মত তাকিয়ে দেখি , ফেলানির রক্ত ঝরা লাশের ছবি । পাইনা নুন্যতম ন্যায়বিচার ।
এরপরেও আমরা বন্ধুত্ব এর কথা বলি , আসলে এযে এক অসম বন্ধুত্ব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




