somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্ম জন্মান্তরের ভালবাসা

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- " হু , যাই । আর আসমু না এই বাসায় " প্রচন্ড রাগ দেখিয়ে বললো অরণ্য
-" আসতে বলছে কে ? যেখানে খুশী সেখানে চলে যা । তোর মত সন্তানের আমার কোন দরকার নাই" পাল্টা রাগ দেখালো অরণ্যের বাবাও
"প্লিজ তুমি থামো না । তুমিও কি অবুঝ হলা ছেলের মত ? প্লিজ থামো " । "তোমার ছেলেকে বলো তাড়াতাড়ি বের হয়ে যেতে , আর যেনো না আসে এইখানে" অরণ্যের মার কথায় কান না দিয়ে বলতে লাগলেন অরণ্যের বাবা ।
-" গেলাম আম্মু " দ্রুত পায়ে হাঁটা ধরলো অরণ্য ...
***
-"এই কি হইসে তোর , বলবিতো ? " জিজ্ঞেস করলো প্রান্ত
-"কিছুনা " কোন দিকে না তাকিয়েই জবাব দিলো অরণ্য
- "প্লিজ দোস্ত বল , দেখি সলুশন দিতে পারি কিনা " আবার বললো প্রান্ত
-"তোর সলুশনের কোন দরকার নেই আমার, আমার সমস্যার সমাধান আমিই করতে পারমু " বলেই ক্লাস থেকে বেড়িয়ে গেলো অরণ্য
প্রায় হ্যা করে তাকিয়ে আছে প্রান্ত । হটাত করে কি এমন হয়ে গেলো অরণ্যের , এমন ব্যাবহার তো আগে কখনো করেনি ও । কেমন পালটে যাচ্ছে সবাই , আনমনে ভাবতে থাকলো সে
***
-"এতক্ষন কল ধরোনি যে ?" ওপাশ থেকে জানতে চাইলো কেয়া
-"এমনি" ছোট্ট জবাব অরণ্যের
-"এমনি কেনো ?" আবার জানতে চাইলো কেয়া
-"এমনি" একি জবাব তার
-"আংকেলের সাথে আবার রাগারাগি করছো তুমি ?" সবজান্তার মত প্রশ্ন করলো কেয়া
-"হু" বিরসমুখের উত্তর অরণ্যের
- "আংকেল আন্টি তো সবসময় তোমার ভালো চায় , কেনো রাগারাগি করতে গেলে ? বাব-মার সাথে কেও এমন করে ?"
জবাব না দিয়ে কল কেটে দিল অরণ্য । সাথে সাথেই আবার রিং দিলো কেয়া , ফোন বন্ধ । অন্যকেও হলে খুব রাগ করতো কেয়া , কিন্তু অরণ্যের সাথে রাগ করা যায়না । এক বছরের উপর রিলেশন থাকার পরেও ছেলেটাকে ভালোভাবে বুঝে উঠতে পারেনি ও ।
***
"এখনো বাসায় আসেনায় অরণ্য ?" জানতে চাইলো অরণ্যের বাবা । সকালের সেই তেজী মনোভাব আর নেই ।
"রাগারাগি করার সময়ে মনে থাকেনা ? এখন ছেলের খোঁজ নিচ্ছো কেন ?"বললেন ওর মা
" রাগের সময় এত কিছু খেয়াল থাকে ? দেখো না কল দিয়ে কই ছেলেটা । আমি কল দেই , ঢুকেনা । তুমি দেখোনা একটু খোঁজ নিয়ে " আক্ষেপের স্বরে বললেন অরণ্যের আব্বু
"তুমি খুঁজো গিয়ে , আমার কি এতো ঠেকা পড়েছে ? খেয়াল থাকেনা একটাই মাত্র ছেলে তোমার ? রাগে গজগজ করতে করতে বললেন অরণ্যের মা ।।
এতক্ষন রাগ দেখালেও ফোন হাতে নিয়ে কল দিতে লাগলেন আদরের পুত্রের ফোন এ ...
**
রাত প্রায় ১১ টা বাজে ,
হাড়কাপানো শীতে কাপছে অরণ্য ।
বাসা থেকে বেরোনোর সময় জ্যাকেট টাও
নিয়ে আসেনি সে, এর
উপরে সারাদিনে কিছু খায়নি ও । সব
রাগ সব অভিমান জলাঞ্জলি দিয়ে ফোন
অন করলো সে । অন করার সাথে সাথেই
কল এলো , মা কল দিয়েছে । রিসিভ করেই
শুনতে পেলো মায়ের উদ্বিগ্ন গলা
"কিরে বাবা! এতক্ষন ফোন
অফ রেখেছিলি কেন ? আমাদের কথা কি তুই
ভাবিসনা ? মা বাবা কে কষ্ট দিতে তোর খুব
ভালো লাগে তাইনা ? প্লিজ বাসায় আয় ।
সারাদিন তোর বাবা একটা দানাও
মুখে তুলেনি । তোকে ছাড়া আমরা কিভাবে খাই
বল ? "
আধাঘন্টা পর বাসায় এসে দরজায় নক
করলো অরণ্য । সাথে সাথেই
দরজা খুলে দিলেন বাবা । বোঝাই যাচ্ছিল
তিনি ছেলের জন্য অপেক্ষায় আছেন । খুলেই
বুকে টেনে নিলেন অরণ্যকে । অরণ্য
কাঁদছে , কাঁদছেন বাবাও ।
ঐদিকে টেবিলে মা খাবার নিয়ে বসে আছেন ।
তার চোখেও অশ্রুধারা......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×