somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থ্রি মিসটেক অফ মাই লাইফ এবং আমার কিছু কথা । B-)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বইয়ের নাম : থ্রি মিসটেক অফ মাই লাইফ

লেখক : চেতন ভগত

প্রকাশকাল : ২০০৮, ইন্ডিয়া

আমার রেটিং : ৯.৮/১০

জেনরে : ফিকশন , ড্রামা

ডাউনলোড লিঙ্ক (বাংলা অনুবাদ)

একজন লেখকের একটি বই তখনই বেস্ট সেলার হতে পারে যখন তার বই এর মাঝে পাঠক নিজেকে উজাড় করে দিতে পারে । পাঠক বইটি পড়বে আর মনে করবে সে নিজেও একটি চরিত্র । যেন সন কিছু তার সামনেই ঘটছে । বই আপনার মনের কথা বলবে , “আরে এইটা তো আমার সাথেও ঘটছে । ” যখন আপনার পারিপার্শ্বিক অবস্থার সাথে বইয়ের ঘটনা মিলে যাবে । শুধু আপনার নই । রহিম,করিম ইত্যাদি ইত্যাদি যখন বইটি পড়বে আপনার মতো তারাও একই ফিল করবে । নিজেকে আপনি যেখানে কল্পনা করবেন তারাও ওই একই জায়গায় কল্পনা করবে ,মোট কথা সবার সাথে মিলে যাবে। আর বই বেস্ট সেলার হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে । সেই হিসেবে চেতন ভগত এখন সফল লেখক । কারন তার প্রত্যেকটি বইই পাঠক আপন করে নিতে পেরেছে । ফলাফল প্রত্যেকটি বই এ বেস্ট সেলার । থ্রি মিসটেক অফ মাই লাইফ বইটি ইন্ডিয়ান ইতিহাসে ইংরেজি ভাষাই প্রকাশিত সবচেয়ে বেশী ব্রিকিত বই । এছড়াও বইটি হিন্দি এবং গুজরাটি ভাষায় ও অনুবাদিত হয়েছে (এবং অবশ্যই বেস্ট সেলার) ।

বইটি আসলে তিনজন যুবকের গল্প । তাদের জীবনের উথান পতনের গল্প। যেই গল্প আমাদের সমাজের গল্প । যেই গল্পকে আপনি ইচ্ছে করলে আপনার জীবনের গল্প বলেও চালিয়ে দিতে পারবেন । জীবন যুদ্ধ ,জীবন সংগ্রাম , অস্তিত্ব টিকেয়ে রাখার সংগ্রাম । আছে বন্ধুর প্রতি বন্ধুর ভালবাসা , মানুষের প্রতি মানুষের ভালবাসা , হানাহানি, রাজনীতি- সাম্প্রদায়িক দাঙ্গা । এ যেন আমাদের সমাজেরই প্রতিছব্বি ।


প্লট :

সাল ২০০০,আহমেদাবাদের ছোট এক শহরে বাস করে গোবিন্দ প্যাটেল , ইশান ,অমি । তিন বন্ধু । এদের মধ্যে গোবিন্দই বেশি স্মার্ট । কতব্য পরায়ান হিসেবে তার বেশ সুনাম ।সমস্ত কিছু পরিচালনার ক্ষেত্রে তার অসামান্য দক্ষতা । এর জন্য তার বন্ধুরা তার উপর নির্ভরশীল । মায়ের দোকান থেকে শুরু করে তার বন্ধুদের ভবিষ্যৎ নিয়তি সব ই তার ঠিক করে দিতে হয় । এছাড়রা ও তার আরেকটি বড় গুণ হল অঙ্কে খুব পারদর্শী ও । ইশান একজন প্রাপ্তন ক্রিকেটার । তারা এলাকাই সেই এ ছিল সেরা । ক্রিকেট ছাড়া ও কিছুই বুঝে না । অমি নিতান্তই বোকা টাইপের । তার নিজের কোন বিচার বুদ্ধি নেই । সে জানে তারা দ্বারা কিছুই হবে না । বন্ধুদের উপর ই তার ভরসা । গোবিন্দের জীবনের লক্ষ্য বড় ব্যবসায়ি হবে । এলাকায় তাদের ছোট ক্রিকেটের দোকান আছে । এই দোকান নিয়ে অনেক আশা গোবিন্দের । একদিন বড় বড় আরো দোকান হবে তাদের । সে লক্ষে ধীরে ধীরে এগুতে থাকে কিন্তু এক ভূমিকম্প তার সব আশা শেষ করে দেয় । তাকে মাটির সাথে মিশিয়ে দেয় । কিন্তু ও তো অন্য ধাতুতে গড়া । আত সহজে হার মানবে কেন । আবার গোবিন্দ যুদ্ধ শুরু করে । তার জন্য, ইশান আর অমির জন্য । এরই মধ্যে তার জীবনে আসে প্রেম , “বিদ্যা ” । সেই সাথে আসে বিরাট এক ঝামেলাও । কারন বিদ্যা আর কেও নয় তারই বন্ধু ইশানের বোন । বেঈমানি করেছে ও । বন্ধুর বিশ্বাসের সাথে বেইমানি করেছে । কি খেসারত দিবে ও এর জন্য । কি হবে যদি ইশান জানতে পারে গোবিন্দ – বিদ্যার কাহিনী । মেনে নিবেতো ?ওদিকে ইশান খোঁজ পেয়েছে এক ছোট্ট ক্রিকেটারের ,আলী । যার অসাধারণ প্রতিভা । নিজে যা করতে পারেনি তাই করবে ওর জন্য । বড় ক্রিকেটার করে গড়ে তুলবে ওকে । আসতে থাকে একের পর এক বাঁধা । সমস্ত চ্যালেঞ্জ জয় করতে হবে তাকে । কিন্তু আবারো ঝড় নেমে আসে ওদের জীবনে । শুরু হয় হিন্দু –মুসলিম দাঙ্গা । ওরা কি পারবে আলী এবং নিজেদের জীবন বাঁচাতে । নাকি বৃথা যাবে ওদের সমস্ত চেষ্টা ।

বি দ্র : আমি একজন পাঠক। ভালো রিভিউকার নই। অনেক সাহস করে এই অসাধারণ বই সম্পর্কে লেখার চেষ্টা করেছি । ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন ।

বইটি নিয়ে হিন্দি সিনেমা হচ্ছে । নাম : ক্যা পো চি । আশা করি মুভিটি দেখার আগে বইটি একবার হলেও পড়বেন ।


মুভি ট্রেলার লিঙ্ক : মুভি ট্রেলার লিঙ্ক :


সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৫০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×