বাতাসে ঝির ঝির বৃষ্টি
মাধবীলতা ফোঁটায় ফোঁটায়
নুয়ে পরা অবুঝ ক্ষন
আমার অপলক দৃষ্টি
সব কিছুতেই আনন্দ
মনে পড়ে এমন কোনদিনে
কে যেন কানে মধু ঢেলে দিয়েছিল
এরপর থেকে আমি
এমন দিনে কিছু শুনতে পাইনা
শুধু দেখে যাই....
যা দেখছি তাতেই লাগে ভালো
এমন কোন বিকেল আকাশ দেখছি
পাখির পাখনা ঝপটানোতে মগ্ন নয়ন
তুমি এসে বললে কপালে নীল চন্দিমা আকোঁ
পড়ে নাও নীলাচল আকাশী
আর রং ধনুর ঝনঝন
আজ আমারা আকাশে উড়াল দিবো
মেঘের ভেলায় ভেসে ভেসে
ভালোবাসার মধুচন্দিমা
আমি এসে দেখি তুমি নেই
নেই বৃষ্টির ফোঁটা
শুষে নিয়েছে রাক্ষসী মাটি
ছড়িয়ে দিয়েছে বিষাদ ঘ্রান ।
হে আকাশ
আমাকে এক টুকরো নীল দাও
দু'চোখে মেখে আমি নীলে ডুব দেই ।।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



