somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনমনে আঁকাবুকি বা ডুডলেই রয়েছে মনের চাবি??-১

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডুডল বা আঁকিবুকি তো আমরা সবাই করি। কখনও ক্লাসের লেকচার খাতায় কিংবা কাজের নোটপ্যাডে। মাঝে মাঝে বই এর ফাকে। কোন কাজ বা কথা শুনতে শুনতে হারিয়ে যাই কল্পনার রাজ্যে, আর তখন আমাদের হাত যেন পায় নতুন মন্ত্রনা আর ভরিয়ে তুলতে থাকে সামনে রাখা কাগজ বা টেবিলখানি। কত কিছুই না আঁকি আমরা, পাখি থেকে শুরু করে চোখ পর্যন্ত। কিন্তু কখনও কি ভেবে দেখেছি এই ডুডল আমরা কেন করি??অথবা এই ডুডলের কোন মানে আছে কিনা?

জানলে অবাক হবেন প্রতিটা ডুডল আপনার কোন না কোন মনের অবস্থা বা আপনার চরিত্রের কোন না কোন দিক নির্দেশ করে। যেমন ধরুন যারা আবেগপ্রবণ শান্তিপ্রিয় মানুষ বা ভালবাসার কাঙ্গাল তারা সবসময় সাধারনত বৃত্ত বা বক্ররেখা এঁকে থাকে। আবার বাস্তবাদি মানুষগুলো কেন যেন সরল রেখা বা আয়তই আঁকে। কোণ, আকাবাকা কাটাকুটি বা ত্রিভুজ আঁকে মানসিকগত স্থিতিশীল মানুষগুলোই। আকারেও লুকায়িত থাকে চরিত্রের দিক, আকারে বড় ডুডল যেখানে আত্নবিশ্বাসী এবং বর্হিমূখী মানুষের হয় ঠিক তখনই ছোটগুলো একজনের অর্ন্তমূখীতাই নির্দেশ করে যারা কোনকিছু দূর থেকে দেখতেই ভালবাসে।



আপনি আনমনে ফুল, পাখি, তারা থেকে শুরু করে চোখ, মুখ এমন কি ঘরবাড়ি এঁকে চলেছেন কিন্তু জানেন কি ঠিক কি ভেবে আপনার অবচেতন মন এই ডুডলটি আপনার মন থেকে এনেছে কাগজের উপর? কি বার্তা দিতে চাইছে আপনার মন? হয়ত নিচের লেখাগুলো পড়তে পড়তেই জেনে যাবেন।

মুখমন্ডলঃ চেহারা আঁকিয়েরা নড়েচড়ে বসুন কারণ এই ডুডল আপনার ভাল মন মানসিকতা এবং ঐ মুহূর্তে আপনার ফুরফুরে মেজাজেরই বহিঃপ্রকাশ করে। তবে এখানে কিছু ব্যাপার আছে যেমন ডুডলটি সুদর্শ্ন মানুষের হয় তবে বুঝতে হবে আপনি মানুষের মাঝে ভাল দিকটিই দেখে থাকেন। আবার যদি তা কারো কদাকার চেহারার হয় তবে বুঝতে হবে আপনি অল্পতেই ভুল বুঝেন,বদরাগী এবনং আপনার জীবনে কোন খারাপ অভিজ্ঞতা আছে। যদি চেহারার একপাশ এঁকে থাকেন তবে আপনি একজন অর্ন্তমূখী মানুষ।



বাচ্চাঃ আপনার আঁকা ডুডলটি বাচ্চার হলে বুঝতে হবে আপনি কোন কিছুর অভাব বোধ করছেন।



কার্টুনঃ সবার আগ্রহে থাকার প্রকট ইচ্ছা থেকেই কার্টুন আঁকে মানুষ।



চোখঃ ‘চোখ মনের জানালা’ কথাটি ডুডলের ক্ষেত্রে সত্যি। চোখের ডুডলেই বুঝা যায় একজন মানুষের মনের অবস্থা। চোখের ডুডল কোথাও নিজের জায়গা খুঁজে পাবার তিব্র আকাঙ্ক্ষা, ভালোবাসা পাবার আকুলতা বুঝায়। আবার কিছু ক্ষেত্রে চোখ সুরক্ষা, ব্যাক্তিগত হস্তক্ষেপও বুঝায়। তবে একটি জিনিস সব চোখের ডুডলেই বুঝায় তা হল কোন কিছুই আপনার নজর এড়ায় না।



মুখ/ঠোটঃ ঠোট বা মুখ হতাশা, কষ্ট থেকেই আঁকে মানুষ।



দাবা বোর্ডঃ সাদা কালো দাবা বোর্ড দেখতে নিরীহ হলেও এর ডুডলের মানে কিন্তু নিরীহ না মোটেও। ধৈর্য্যশীল আর লেগে থাকা মানুষগুলোই দাবা বোর্ড এঁকে যায় আনমনে। এছাড়া এমনও হতে পারে আপনি কোন ঘটনার মাঝে আছেন যেখানে আপনার প্রতিটা সিদ্ধান্তই কোন না কোন ফল বয়ে আনবে। তবে এও বুঝা যায় আপনার ‘মুড’ বা আবেগানুভূতি সহজেই বদলায়।



[বাকি অংশ পরের পর্বে]
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১১
৩৮টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×