মুখে সুন্দর হাসি দিয়ে হাই রেজুলেশন ক্যামেরার সামনে পোজ দিয়ে তোলা এই ছবিটা আপনারা কে কিভাবে নিচ্ছেন জানি না। তবে এই ছবিটা ফেইসবুকে প্রচার করা হচ্ছে তাঁর অবদান দেশবাসীকে দেখানোর জন্য। তবে আমার কাছে মনে এটা একটা নির্লজ্জ অভিনয়। নিজেক উদ্ধারকর্মী পরিচয় দিয়ে নিজেকে দেশের জন্য জীবন বিলিয়ে দিচ্ছেন এমন একটা ভাব দেখাচ্ছেন।
পাশের অন্য কর্মী ভাইদের অবস্থার সাথে মিলিয়ে লক্ষ করুন।
মুসার প্যান্ট, শার্ট ও চেহারা দেখুন কত সুন্দর পরিপাটি আর ইস্ত্রি করা। হাতে একটা বালুর দাগও নেই কিন্তু ঘামে ভিজে একাকার। চেহারা দেখে মনে হচ্ছে অনেক যত্ন নিয়ে ক্লিন সেভ করেছেন ও সাজগোজ করেছেন। এমনভাবে প্রস্তুতি নিয়ে কি কেউ এই লোহা সিমেন্টের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতায় কাজ করতে আসে? মাথায় ক্যাপটিও পাশের জনের কাছে থেকে ধার নিয়েছেন ক্যামেরায় পোজ দেবার জন্য!!
কারো পোষ মাস কারো সর্বনাশ!!!
টিভিতে দেখেছি কিভাবে মানুষ নিজেদের বিলিয়ে দিচ্ছে অসহায় মানুষে সেবায়। টিভিতে এও সুনেছি কিছু অমানুষ আসহায় নিহতের স্বজনকে সাহায্য করবে বলে লাশের টোকেন নিয়ে প্রতারণা করে প্রশাসনের ২০,০০০ টাকা নিজেরাই নিয়ে পালিয়ে যাচ্ছে!!!
কেউ কেউ প্রথমদিন থেকে শুধু মানবিক কারণে তাঁদের সাহায্য করতে কাজ করেছে, ক্যামেরায় ছবি তোলার জন্য নয়। কিন্তু কেউ কেউ গিয়েছে ছবি তুলতে আর সেটা ফেইসবুকে শেয়ার করতে!!!
তবে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় উঠা একজন মানুষের মন এত ছোট না হলেও হত। এইরকম ফটোসেশনের একটা ছবি তুলে ফেইসবুকে প্রচার করে নিজেকে উদ্ধারকর্মী হিসেবে না দেখালেও পারতেন।
আমার এই পোষ্ট নিন্দুকের কাজ হিসেবে মনে করলে আমি ক্ষমা পার্থী।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


