স্ক্রীন শট
![]()
সেই পোস্টের লিংক
গাজীপুরের টঙ্গীর এক মেধাবী ছাত্রীকে অপহরণ করে ধর্মান্তর ও ধর্ষণ করার খবর নিয়ে ধর্ম বিদ্রোহীরা দুইদিন থেকে এর জন্য ধর্মকে দায়ী করে তীব্রভাবে ইসলাম বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে।
চলছে ইসলামকে দায়ী করে চরম উস্কানিমূলক পোষ্ট
লিংক ১
লিংক ২
এই দেশে হিন্দু ধর্ষকও আছে। কয়েকজন হিন্দু যুবক এক মুসলিম মেয়েকে অপহরণ করে ৮ মাস আটকে রেখে নির্যতন করেছে। টঙ্গীর হিন্দু মেয়ের মতো এখানেও অপরাধীরা কৌশলে হিন্দু ধর্মকে ব্যবহার করেছে। তারা মুসলিম মেয়েটির কপালে সিঁদুর দিয়ে তাকে হিন্দু পরিচয় দিতে চেয়েছে।
বিস্তারিত
আর কিছু খবর
মুসলিম এক কিশোরীকে অপহরণ করে ১৩ দিন ধরে পাশবিক নির্যাতন চালিয়েছে হিন্দু যুবক (সেপ্টেম্বর ২০১১), পরিমল এর কাহিনীতো সবার জানাই।
উপরের ঘটনার জন্য কি হিন্দু ধর্ম দায়ী? যারা হিন্দু মেয়েকে ধর্ষণ ও ধর্মান্তর করার জন্য ইসলাম ধর্মকে দায়ী করছে তাঁদের কাছে প্রশ্ন
আসলে ধর্ষনের শিকার হচ্ছে আধিবাসী, শিশু, তরুণী, গৃহবধূ, প্রতিবন্ধী মেয়ে সবাই।
খুব সাম্প্রদায়িক সময়ের কিছু ধর্ষণের খবরঃ
জাতীয় দৈনিকে সাম্প্রতিক ধর্ষণের কিছু শিরোনাম
'চলন্ত বাসে তরুণী ধর্ষিত (প্রথম আলো ২৪-০১-২০১৩)'। 'সাভারে ছাত্রী ধর্ষণের শিকার, বান্ধবীসহ গ্রেপ্তার ৪'। 'শিশু ধর্ষণের শিকার, চিকিৎসায় গাফিলতি (প্রথম আলো ০১-০৬-২০১৩)। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ (প্রথম আলো ০৩-০৬-২০১৩)'। 'গোয়াইনঘাটে শিশু ধর্ষণের শিকার (প্রথম আলো ২৮-০৫-২০১৩)'। কিশোরগঞ্জে ছাত্রী ধর্ষণের শিকার (প্রথম আলো ২৭-০৫-২০১৩)'। ‘রাঙামাটিতে আদিবাসী ছাত্রী ধর্ষণ’ (সমকাল ২০১৩)। ‘এবার কক্সবাজারে তরুণীকে গণধর্ষণ শেষে হত্যা’ (বাংলাদেশ প্রতিদিন ২০১৩)
ধর্ষণ এখন সবচেয়ে বেশী ভারতে এবং ভারতের মধ্যে সবচেয়ে বেশী দীল্লীতে। ভারতের পুলিশের তদন্তেই এর প্রধান কারণ বের হয়েছে অশালীন পোষাক ও চলাফেরা, মিডিয়া, আইনের ব্যার্থতা, পরিবারের উদাসীনতা, প্রেমের নামে অবৈধ সম্পর্ক্য ইত্যাদি। আমেরিকা, কোরিয়া, ইউরোপেও ধর্ষণের মাত্রা ভয়াবহ। এর জন্য ধর্ম দায়ী নয়।
***অপরাধীর পরিচয় তাঁর অপরাধ দিয়ে ধর্ম দেয়ে নয়***
ধর্ষণ অনেক পুরোনো মারাত্নক সামিজিক অপরাধ যা বেড়েই চলছে। এর জন্য ধর্ম কোনভাবে দায়ী নয়। ভারতে অধিকাংশ ক্ষেত্রে যারা ধর্ষণ করে ও যারা ধর্ষিত হয় তারা সবাই হিন্দু আর বাংলাদেশে মুসলিম, কারণ সংখ্যাগরিষ্টতা।
তাই ইসলাম বিরোধী যেসব ব্লগার ও এক্টিভিস্ট একটি অপরাধের জন্য অপরাধীদের কথা না বলে শুধু ইসলামকে দায়ী করে বার বার উস্কানি মূলক পোষ্ট দিচ্ছেন তারা আসলে ধর্ষকের বিচার চান না। তারা এইসব অপরাধ থেকে ইসলাম বিরোধী প্রচার করে মানুষের মনে ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করতে চান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



