somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'নীলপরী' 'সোনাবউ' বাংলাদেশের অপরূপ সুন্দর দুটি পাখি

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নীলপরী
অনেকেই তাদের প্রিয়জনকে হয়ত আদর করে নীলপরী বলে ডাকে কিন্তু বন্যপ্রাণী জগতে সত্যিই এক নীলপরী আছে। আর নীলপরীটি আমাদের দেশেও পাওয়া যায় যা দেখতে পাওয়া পখি প্রেমিদের কাছে খুবই ভাললাগার এক মুহুর্ত।

এশীয় নীলপরী (বৈজ্ঞানিক নাম: Irena puella) (ইংরেজি: Fairy-bluebird) বা নীলপরী Irenidae (ইরেনিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত। এশীয় নীলপরীর বৈজ্ঞানিক নামের অর্থ শান্ত বালিকা (গ্রিক eirene = শান্ত; ল্যাটিন puella = বালিকা)।

এই পাখিটি সবসময় গাছের মগডালে এবং ঘন জঙ্গলে বেশী থাকে। প্রায় সব পাখির মত এই পাখিরও পুরুষ নারীতে ভিন্নতা আছে দৈহিক গত ভাবে। পুরুষ নীলপরী পাখিটা উজ্জল বেগুনি মিশ্রিত নীল রংয়ের এবং চোখের নীচে এবং ডানায় কালো রংএ সজ্জিত দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। মেয়ে নীলপরী একটু মলিন নীল সবুজ এবং বাদামী কালো ঠোট। পুরুষ নারী দুই পাখিটারই চোখ লাল। এর ইংরেজি নাম ফেইরি ব্লু বার্ড।

মিশ্র চিরসবুজ বনে এরা বেশী থাকে। ফুলে ফলে ভরা গাছে এরা বিচরন করে বোড়ায়। ফুলের রেনু, পাকা ফল এরা খুব বেশী পছন্দ করে। জানুয়ারী থেকে জুনের মধ্যে এরা প্রেমে আবদ্ধ হয় প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে। প্রতিবার ২-৩ টা ডিম পাড়ে এবং ডিমগুলি জলপাই রংয়ের এবং বাদামী ছাপযুক্ত খুব সুন্দর। মেয়ে পাখি একা একা ডিমে তা দেয়।

বাংলাদেশের মিশ্র চিরসবুজ বন এলাকা সিলেট ও চট্রগ্রামে এদের বসবাস। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, চীন, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশীয়া, মলোয়েশীয়ায় এদের দেখতে পাওয়া যায়।

আপূর্ব সুন্দর এই পাখিটি বন ধ্বংসের সাথে সাথে বাংলাদেশ থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন হয়ত আর এদের দেখা যাবে না। এদের সংরক্ষনে বাংলাদেশ বন বিভাগের সাথে আমাদের সবারই সচেতনতার প্রয়োজন।



সোনাবউ
বিবাহিত পুরুষরা অনেকেই হয়ত সুখের সময় তাঁদের বউদের আদর করে 'সোনাবউ' বলে ডাকেন। সোনাবউ নামটি খুব সুন্দর কিন্তু তাঁর চেয়েও বেশী সুন্দর 'সোনাবউ' পাখি যা আমাদের দেশে আছে। এই পাখির ইংরেজি নাম Golden Oriole (Oriolus oriolus)। এটি একটি গায়ক পাখি (passerine birds) যা Oriolidae গোত্রের অন্তর্গত। কেউ কেউ এঁকে হলদে পাখি বা বেনেবউ বলেও ডাকে।

এই পাখির গায়ের রঙ খুব সুন্দর হলুদ বর্নের। চোখে কাজলের মতো কালো দাগ চিহ্ন যা তাঁর রুপ আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ডানায় ও লেজের কিছু পালক কালো যা দেখতে খুব সুন্দর।

আমাদের দেশে খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝে মাঝে দেখা গেলেও বাংলাদেশে এটি তেমন দেখা যায় না। তবে এশিয়া, আফ্রিকা, ইউরোপে এর বিশাল বিস্তৃতি রয়েছে।

ছবিঃ ইন্টারনেট

ফেইসবুক পেইজঃ প্রাণিজগতের অজানা রহস্য
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×