মধুর প্রতীক্ষা
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অ্যাই প্রিয়তমা,
দিলে না যে তোমার ওই হাতের উল্টো পিঠ
যেখানে ছোঁয়াব অধর
এঁকে দিতে ভালোবাসার ছাপ।
ঘুমাতে গিয়েছিলাম তোমায় ভুলব বলে
কিন্তু হায়!
চাইলেই কি ভুলা যায়?
শব্দগুলো যে ঘুমাতে দিল না
তাইতো জেগেই ,
শব্দগুলোকে নিয়ে ব্যাস্ত
মালা বানানোর কাজে।
যখন শেষ হবে
তখন কি তুমি তা গ্রহণ করবে?
দেখবে তো? হৃদয় দিয়ে অনুভব করবে এ শব্দমালাকে?
হাসি পাচ্ছে।
একা একাই প্রশ্ন করছি
তুমি শুনতে পাবে না তাও করছি।
একেই কি বলে ভালোবাসা? হয়ত...
ভুলে গেছ কি সেই বসন্তের বিকালের কথা?
হ্যা, সেই মধুর মুহূর্তের কথা যখন কিনা
তুমি হেনেছিলে তোমার বিশেষ
বাকা চাহনি ।
ভুলব না কখনোই আমি
কোন কিছুর বিনিময়ে না, কোন কিছুরই বিনিময়ে না!
তুমি কি খেয়াল করেছ?
এই শব্দমালাতেই লুকিয়ে আছে তোমার নাম!
না, একসাথে নয়
আলাদা আলাদা অক্ষরে।
খুঁজবে? ইচ্ছা তোমার।
আবার দেখা হলে তোমাকে পরিচয় করিয়ে দেব
এই শব্দমালার সাথে।
তখন তোমার অনুভূতি জানিও।
ওহ! ভালো কথা,
আসলেই কি আর কখনো দেখা হবে?
আমি তো প্রায়ই কল্পনা করি
হঠাৎ পথে আমাদের দেখা হয়েছে!
আর...
যদি না হয় কখনো?
তাহলে কি পরের জীবনে হবে?
তা তো উপরওয়ালাই জানেন শুধু।
আশা করতে দোষ কি?
হবেই হবে, হয় এ জীবনে
নাহয় পরের।
কি বল?
আসসালামু আলাইকুম। ব্লগে নতুন। অনেকেই কবিতা দিচ্ছে। তাই আমিও উৎসাহিত হয়ে কবিতার মাধ্যমেই ব্লগিং শুরু করলাম

। ভুল-ত্রুটি অবশ্যই ধরিয়ে দিবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন
সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন...
...বাকিটুকু পড়ুন
চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে...
...বাকিটুকু পড়ুন
সূচনা ও প্রেক্ষাপট:লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার...
...বাকিটুকু পড়ুন