somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশে ফেব্রুয়ারি কি কোনো আনন্দ উৎসব?

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরের কিছু কিছু দিন বিশেষ উপলক্ষ্য হিসেবে ভিন্ন ভিন্ন ভাবে কাটাই। আর এই ভিন্নভাবে কাটানোর কারণটাই হচ্ছে সেই বিশেষ উপলক্ষ্য। আমাদের জানতে হবে বুঝতে হবে কোন দিনটা আনন্দ উৎসব পালনের জন্য আর কোন দিনটা উৎসব হলেও আনন্দমুখর নয়। একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য কোনো উৎসবের উপলক্ষ নয়। একুশে ফেব্রুয়ারি মানে এই না যে আপনি মাথায় কতগুলো ফুল দিয়ে, হাত ভর্তি চুড়ি পরে, সুন্দর করে শাড়ি পরে প্রেমিকের হাত ধরে ঘুরে বেড়াবেন। একুশে ফেব্রুয়ারি মানে এই না যে আপনি এখানে সেখানে কনসার্ট বসিয়ে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো করে লাফালাফি করবেন। একুশে ফেব্রুয়ারি মানে এই না যে - আপনি "অ ", "আ " এর মত করে কেক বানিয়ে অতিথি আপ্যায়ন করবেন। একুশে ফেব্রুয়ারি পালন করতে কি এত কিছু লাগে?? সঠিকভাবে জানুন না কেন অন্য দিনগুলো থেকে এই দিনটা কেন আলাদা। যে কারণে ওইদিন কিছু তরুণ নিজেদের জীবন বিলীন করে দিয়েছিলো, নিজেদের রক্তে ঢাকার রাস্তা রক্তাক্ত করেছিল সেই উদ্দেশ্যটাকে আমরা সঠিকভাবে মেনে চলি। তাহলেই তো একুশে ফেব্রুয়ারি সফল হয়। শহীদদের আত্মাও শান্তি পাবে। ভাষা সৈনিকেরাও খুশি হবে। অবাক হয়ে ভাবি তারা যদি নিজের চোখে আজ দেখতে পেতো তাদের জীবন দিয়ে পাওয়া সেই বাংলা ভাষা ভুলে আজ আমরা মম, ব্রো, ইয়ো তে কথা বলি, সাথে আবার মিশিয়ে নেই উর্দু হিন্দি ইংরেজি আর শহীদ দিবসকে আমরা আমাদের মতো করে উৎসব দিবস বানিয়ে পালন করছি , তাহলে তারা কি করতো? ভালো যে, আমাদের এমন অধঃপতন সেই মহান মানুষদের নিজের চোখে দেখতে হয়নি। সময় থাকতে এই কুপমুণ্ডকতা থেকে আমরা বের হয়ে আসি, বের হয়ে আসি অধঃপতন থেকে। একুশ নিয়ে লেখা সেই গানটি আমাদের ভুলে গেলে চলবে না "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি "। আশা করি মনের মধ্যে গেঁথে রাখবেন।

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×