মানুষের পোষাক পরে বনের হিংস্র জানোয়াররা ধাপিয়ে বেড়াচ্ছে আমাদের সাথে। এদেরকে দেখলে চিনাই যায়না যে এরা মানুষ নয়।
গতদিন একটি সংবাদ পড়লাম যে, "সাত বছরের শিশুকে ধর্ষন এবং হত্যা"। ময়নাতদন্তের পর জানা যায়, শ্বাসরোধে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল শিশুটিকে।
এই ধর্ষকদের মানুষ কেমনে বলবেন? এরা কি মানুষের পর্যয়ে পড়ে?
আমি আসলে লিখার ভাষা হারিয়ে ফেলেছি।
আমার একটাই দাবী সরকারের নির্দিষ্ট প্রশাসনের কাছে "ধর্ষন এর শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা হোক"।
আমরা প্রবাসীরা দেশের খবর জানার জন্য প্রতিদিন সকালে অনেক আগ্রহ নিয়ে সংবাদ দেখতে বসি, কিন্তু যখন এরকম সয়বাদ দেখি তখন আর নিজেকে নিয়ন্ত্রন করা অনেক কঠিন হয়ে পড়ে। মনে হয় নিজ হাতে এই নর-পশুদের শাস্তি দেই (আইনের সম্মানে নিজেকে নিয়ন্ত্রন করার চেষ্টা করি)।
আমরা আর কোন ধর্ষন/হত্যার সংবাদ দেখতে চাইনা। আমরা এই পশুদেরকে আমাদের সমাজে চাই না।


সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



