কিছু লিখলেই সবাই বলে, এই দলকে সাপোর্ট করেছে না হয় ঐ দলকে সাপোর্ট করেছে।
আমি বলতে চাই যে, আমি মুজিবিও আদর্শের নয়, আমি জিয়ার আদর্শের নয়, আমি ধর্মের নাম নিয়ে ব্যাবসায়ীদের আদর্শের নয়, কোন পির-বাবার আদর্শের নয়...
আমি একমাত্র আমার বিবেককে প্রশ্ন করে যে উত্তর পাই সেটাকেই অনুসরণ করি।
যাদের আদর্শের কথা বলে দেশে রাজনিতি করেন, তাদের কে কি ১০০% বিশুদ্ধ মনে হয়?
জানি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবেনা, শুধু একটা অনুরোধ করবো নিজের বিবেককে সচল করুন। কারো গোলাম হয়ে বেচে থেকে লাভ নাই।
পৃথীবিতে এমন কোন বিষয় নেই যেটার পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সুতরাং অন্যকে অনুসরণ করার চেয়ে নিজের বিবেক অনুযায়ী চলাটাই আমাদের কর্তব্য এবং এটার জন্যই আমাদের পৃথীবিতে আসা।
আর সরকারের কাছে আবেদন থাকবে যে, সকল ধরণের ধর্মীয় অনুষ্ঠান ঘরোয়াভাবে পালনের আইন জারি করা হোক। যার যার ধর্ম সে পালন করবে তার ঘরে অথবা উপাসনালয়ে...
ধর্মের নামে মানুষের প্রকারবেদ করাটা নিশ্চয়ই মানবিকতা হতে পারে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

