somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনিতি আমাদেরকে এতাটাই অন্ধ করে দিয়েছে যে...

১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বর্ণাক্ষরে কোরআন লিখে রাখার নাম ইসলাম ধর্ম নয়।
স্মৃতিসৌধ, শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করার নাম বাংলাদেশি নয়।

অনেক টাকা খরচ করে মসজিদের বিল্ডিং সুন্দর করার নাম ইসলাম নয়।
হাজার হাজার কোটি টাকা দিয়ে সুবর্ণজয়ন্তী পালন দেশ প্রেম নয়।

বড় বড় ওয়াজ মাহফিল করার নাম ইসলাম নয়,
দেশের সম্পদ খরচ করে শেখ মুজিবের জন্মশত বার্ষিকি পালন দেশ প্রেম নয়।


ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম। যে ধর্ম মানুষের স্বার্থে সমাজের স্বার্থে কাজ করবে তার নামই ইসলাম।
বাংলাদেশ হচ্ছে শান্তিপ্রিয় সহজ সরল জাতি, যেখানে নিজে না খেয়ে অন্যকে খওয়ানোকে সবচেয়ে বেশি প্রধান্য দেয়া হয়, এর নামই বাংলাদেশ।

রাজনিতি আমাদেরকে এতাটাই অন্ধ করে দিয়েছে যে, আমরা ইসলাম বলতে বুঝি অনেক সুন্দর মসজিদ, বড় বড় মাজার, দাড়ি/টুপি জুব্বাওয়ালা পির/আউলিয়া আর বাংলাদেশ বলতে বুঝি শেখ মুজিব, জিয়াউর রহমান, ১৬ই ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ...

আমরা হয়তো ভুলেই গেছি যে, এই উপরোক্ত বিষয়গুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যান, মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা।

কিন্তু আমরা মানুষের কথা না ভেবে শুধুমাত্র বাহ্যিক বিষয়াদি নিয়েই ব্যাস্থ।

আওয়ামিলিগ বক্তব্য শুরু করে শেখ মুজিবকে দিয়ে, বিএনপি বক্তব্য শুরু করে জিয়াউর রহমানকে দিয়ে, হুজুররা ওয়াজ শুরু করেন পির আউলিয়াদের দিয়ে।

সাধারণ মানুষের কথা কেউ বলে?
কেউ না।
সবাই শুধুই সিম্পতি দেখায়, আর নিজের পকেটটা বড় করে।

পত্র/পত্রিকা খুললেই দেখা যায়, নেতা নেত্রীদের খবর, মিডিয়া স্টারদের খবর, বড় বড় হুজুরদের খবর। অথচ যারা এদরেকে তৈরী করলো সেই সাধারণ জনগনের খবর কেউ প্রকাশ করতে চায়না।

একজন নর্তকিকে নিয়ে সারাদেশ মেতে থাকে অথচ একজন একজন মা ক্ষুধার যন্ত্রনায় রাস্তায় পড়ে কাতরায় কেউ দেখে না।

অনেক কিছুই লিখতে ইচ্ছে হয়, কিন্তু সময় ভালো না।

ধন্যবাদ

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×