somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নিল পাশ্চাত্য ।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম বি ফয়েজ।।নভেম্বর ২২, ২০১৩।।জেনেভায় ইরানের সঙ্গে আলোচনারত ছয় জাতিগোষ্ঠী তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কূটনীতিক একথা জানিয়েছেন।

ওই কূটনীতিক ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে জেনেভায় আলোচনারত দু’পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। ওই সমঝোতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নিয়েছে পাশ্চাত্য। পশ্চিমা ওই কূটনীতিক বলেছেন, বৈঠকের তৃতীয় দিনে এখন দু’পক্ষ ইরানের আরাক ভারী পানির প্রকল্প নিয়ে আলোচনা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এর আগে বলেছিলেন, তার দেশ পরমাণু সমৃদ্ধ করার অধিকার প্রশ্নে কোনো ছাড় দেবে না। তিনি প্রেস টিভিকে বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার হচ্ছে আমাদের রেড লাইন। ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে। এ বিষয়টিকে মেনে নিয়েই যেকোনো সমঝোতা হতে হবে। এটি ছাড়া আমরা কোনো চুক্তি মেনে নেবো না।”

জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী গত বুধবার জেনেভায় ইরানের সঙ্গে আলোচনা শুরু করে। শুক্রবার ছিল এ আলোচনার তৃতীয় দিন। গত জুন মাসে ড. হাসান রুহানি ইরানের প্রসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ নিয়ে তৃতীয়বার তেহরানের সঙ্গে সংলাপে বসলো পাশ্চাত্য।

এদিকে জেনেভা সংলাপে অংশগ্রহণকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলমান সংলাপে যোগ দিচ্ছেন। বুধবার আলোচনা শুরু হওয়ার সময় এ সংলাপে ল্যাভরভের যোগ দেয়ার কথা ছিল না। ছয় জাতিগোষ্ঠীর অন্যতম দেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জেনেভা বৈঠকে যোগ দেয়ার সিদ্ধান্ত নিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত বাকি পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্ত জানা যায়নি।

তথ্যঃ রেডিও তেহরান, বাংলা।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×