আমরা যে দেশে বাস করি সে মহান দেশের নাম একটি নয়, দুটি নয়, মোটতে তিন তিনটি।
বিশ্বের সব চাইতে বড় সংসদের দেশ;
দুনিয়ার সবচেয়ে বড় গনতান্ত্রিক,
এ দেশে নানা ধর্ম, নানা জাতির বাস।
এ দেশের রাষ্ট্র সংগীতে পঞ্চম জর্জকে “ভাগ্য-বিধাতা” বলা হয়েছে।
এ দেশের মাটিতে পা রেখেই,
মহান আলেকজাণ্ডার বলেছেন, “সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ”।
এ দেশের ভাবী প্রধান মন্ত্রী মিথ্যাচারে নির্বাচিত হ’তে চান!
এ দেশের মহান নেতা ধর্ষনের পক্ষে সাফাই গান!
এ দেশে বৈধ একাধিক বিবাহে আইন করে বাধা দান!
তাই, আমরা যে দেশে বাস করি,
তাঁরই নাম India, ভারতবর্ষ ও হিন্দুস্তান।
এদেশ সাম্প্রদায়িক-সম্প্রতি দেখাতে,
জিন্নাকে উপহার দিয়েছে পাকিস্তান;
এদেশে জাতির পিতাকে হত্যা করে,
নাথুরাম গডসে পায় বীরের সম্মান।
এদেশের ইতিহাস লুপ্ত করে যারা,
গদিতে বসে জুড়ায় প্রাণ;
তাদের কণ্ঠে শোভা পায় কি?
"বন্দে মাতরম" জয় গান!
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




