somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লাস্টিকের নোট তৈরির মালমশলা জোগাড় হচ্ছে, সংসদে জানাল কেন্দ্র

০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এম বি ফয়েজ) নয়াদিল্লি: কাগজের নোট অতীত, এবার প্লাস্টিকের নোট চালু করার সিদ্ধান্ত কেন্দ্রের। শুরু হয়ে গিয়েছে তার প্রক্রিয়াও।
পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্তের পরবর্তী অধ্যায় সরকার ও বিরোধীদের মুখে ‘প্লাস্টিক’ শব্দ বহুবার ব্যবহৃত হয়েছে। যার অর্থ যে ডেবিট ও ক্রেডিট কার্ড—তা এখন সর্বজনবিদিত।
কিন্তু, এবার সত্যিকারের প্লাস্টিক নোট চালু করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার, সংসদে এমন কথাই জানানো হয় অর্থমন্ত্রকের তরফে। শুধু তাই নয়, এই নোট ছাপার মালমশলা জোগাড় করার কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন লোকসভার প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে প্লাস্টিক ও পলিমার মিশ্রিত নোট ছাপানো হবে। এর জন্য যে বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন, সেই কাজ ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই দেশের বাজারে প্লাস্টিকের নোট চালু করার ভাবনাচিন্তা চালাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। প্রসঙ্গত, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন দ্বিতীয় ইউপিএ সরকার সংসদে জানিয়েছিল, ১০ টাকার প্লাস্টিক নোটের ১০০ কোটি পিস পরীক্ষামূলকভাবে পাঁচ শহরে চালু করা হবে। ওই পাঁচ শহরগুলি হল—কোচি, মহীশূর, জয়পুর, শিমলা এবং ভূবনেশ্বর।
এর নেপথ্য দুটি প্রধান উদ্দেশ্য ছিল। এক এই শহরগুলির ভৌগলিক চরিত্র একে অপরের থেকে একেবারে ভিন্ন। দ্বিতীয়ত, সাংস্কৃতিক বৈচিত্র্যের দিকটিও মাথায় রাখা হয়েছিল। কাগজের নোটের তুলনায় প্লাস্টিকের নোট কতটা টেকসই হয়, পরীক্ষার মূল বিষয় ছিল সেটাই। যদিও, কেন্দ্রে পালাবদল হওয়ায় শেষমেশ তা কার্যকর হয়নি।
এখানে বলে রাখা প্রয়োজন, বহু দেশে ইতিমধ্যেই কিন্তু, প্লাস্টিক পলিমারের তৈরি নোট চালু রয়েছে। বর্তমানে বিশ্বের ১৪টি দেশে এই প্লাস্টিক নোট ব্যবহার করা হয়।
১৯৯৬ সালে সর্বপ্রথম অস্ট্রেলিয়া এধরনের নোট চালু করে। পরবর্তীকালে ব্রুনই, কানাডা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, রোমানিয়া, ভিয়েতনাম, কেপ ভার্দে, চিলি, গাম্বিয়া, নিকারাগুয়া, ত্রিনিদাদ ও টোবোগো এবং মালদ্বীপ – প্লাস্টিক নোট ব্যবহার করে।
গ্লোবেল নিউজ ব্যুরো/

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×