somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরাটের দ্বিশতরান, জয়ন্ত যাদবের শতরান, ৬০০ রান পেরোল ভারত

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুম্বই: অধিনায়ক বিরাট কোহলির দ্বিশতরান এবং জয়ন্ত যাদবের শতরানের সুবাদে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন প্রথম ইনিংসে ৬০০ রান পার করে ফেলল ভারত। এই মুহূর্তে বিরাটদের রান ৭ উইকেটে ৬০৫। বিরাট ২২৫ এবং জয়ন্ত ১০৪ রানে ব্যাট করছেন। ভারত ২০৫ রানে এগিয়ে।

আজ টেস্টে বিরল রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একই বছরে তিনটি দ্বিশতরান করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর এবার ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধেও বিরাটের ব্যাট থেকে এল দ্বিশতরান। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে তিনটি দ্বিশতরান করলেন বিরাট। টেস্টে এই ইনিংসেই তিনি সর্বোচ্চ স্কোর করলেন।

অধিনায়কের এই চোখধাঁধানো ইনিংসের সৌজন্যেই সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ক্রমশঃ কোণঠাসা করে দিচ্ছে ভারত। বিরাটের পাশাপাশি জয়ন্ত যাদবও অসাধারণ ব্যাটিং করছেন। তিনি জীবনের প্রথম টেস্ট শতরান করে ফেললেন। লাঞ্চে ভারতের রান ছিল ৭ উইকেটে ৫৭৯। লিড ছিল ১৭৯ রানের। লাঞ্চের পর রান বাড়িয়ে নিচ্ছেন বিরাট ও জয়ন্ত।

এর আগে গতকালের ৪৫১ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট ও জয়ন্ত। তাঁরা গতকাল যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই আজ সকালে ব্যাটিং শুরু করেন। গতকালের চেয়ে আজ আরও জমাট দেখাচ্ছে তাঁদের ব্যাটিং। দুই ব্যাটসম্যানই অনেক বেশি আগ্রাসী। তাঁদের দাপটে ইংল্যান্ডের বোলাররা দিশেহারা। চতুর্থ দিনের প্রথম সেশনে কোনও উইকেট না হারিয়ে ভারত করল ১২৮ রান। বিরাট-জয়ন্ত জুটিতে এখনও পর্যন্ত যোগ হয়েছে ২১৫ রান।

এই ম্যাচ ড্র করতে পারলেই সিরিজ হাতের মুঠোয় চলে আসবে টেস্টে এক নম্বর দল ভারতের। তবে এখন ম্যাচের যা পরিস্থিতি, তাতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভারত। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে চাইছে না ভারত। কোহলিদের হাতে রয়েছে এখনও পাঁচটি সেশন। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা যদি প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে ভাল পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে ভারতের জয় না পাওয়ার কোনও কারণ নেই।
Global news24 bureau/

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×