somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালের বিবর্তনে

০৫ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা প্রায় সবসময়ই কাল শব্দটার অর্থের গরমিল করে ফেলি। আগামীকালকেও কাল বলি আর গতকালকেও কাল বলি।
যাই হোক আমার কোন আপত্তি নেই বাঙালি জাতির এই কালের গরমিল নিয়ে। তাহলে বলছি কেন?
বলছি এই কারণে, যে আগামীকালের লেজের সাথে গতকালে মাথা আর গতকালের লেজের সাথে আগামীকালের মাথা জড়িয়ে ফেললেই কি দুনিয়া থেকে গতকাল বা অতীতকাল শব্দটা মুছে যাবে, নাকি আগামীকাল বা ভবিষ্যৎকাল শব্দটি পৃথিবীতে চির অমর হয়ে যাবে।
আমার এই কথাগুলো বলার কারণ একটু পরে বলছি। তার বলি একটা গল্প। গল্পটা আমি মোজাম্মেল হোসেন ত্বোহার লেখা “একুশ তুমি কোথায়” হতে নেয়া। এই গল্পের মধ্যে তাদের স্কুলের প্রধান শিক্ষক জনাব নুরু সাহেবকে নিয়ে।
এই গল্পের মধ্যে নুরু সাহেব তার স্কুলে ২১শে ফেব্রুয়ারীর বন্ধ না দেওয়ায় লেখক নিজে গিয়ে এর কারণ জিজ্ঞাসা করলে জানা যায় নুরু সাহেব ভুলেই গিয়েছেন আজ একুশে ফেব্রুয়ারীর কথা। আবার নিজের মন থেকে কোন রকম দুঃখ প্রকাশ না করে সে বলল থাক এক বছর বন্ধ না দিলে কিছু হবে না।
আপনারা অনেকে হয়তো বলবেন যে বন্ধ দিয়ে কি আসে যায়। কিন্তু এখানে প্রশ্ন বন্ধের না প্রশ্ন হল ভাষা শহীদদের স্মরণ করা।
যাই হোক শেষের দিক দিয়ে লেখক বলেছেন একদিন হয়তো ২১শে ফেব্রুয়ারীর অস্তিত্ব খুজঁতে কাউকে রাজপথে চিৎকার করে গাইতে হবে “ও একুশ, তুমি কোথায়?”
আমার মতে শুধু লেখকের লিবিয়াতে নয় আমাদের মাতৃভুমি বাংলাদেশেও আজ কালের বিবর্তনে এসব আন্তর্জাতিক দিবস গুলো হালকা হয়ে যাচ্ছে।
আমরা যদি আমাদের শহীদদের আত্মত্যাগ আর দানের কথা স্মরণ রেখে দেশের জন্য দরদ দিয়ে কিছু করতাম তাহলে হয়তো বা আমাদের দেশটা ক্ষণস্থায়ী কোন স্বর্গে পরিণত হতো।
কিন্তু আমাদের কার কাছেই বা এতো সময় যে আমরা শহীদদের কথা স্মরণ করব। আমরা শহীদদের আসল দান ভুলে গিয়ে শুধু দিবসটা পালন করি। দিবস শেষ তো শহীদরা আবার ১ বছরের জন্য আমাদের মধ্য থেকে বিদায় নেয়।
আমি বলি আমরা সামান্য একটা শব্দ কালের গরমিল করতে করতে সত্যি সত্যি আমাদের অতীত আমাদের আসল অস্তিত্বকে পদতলে দুমড়ে মুছড়ে নষ্ট করে দিচ্ছি।
সেই লেখক মোজাম্মেল হোসেন ত্বোহা আমার বন্ধু। তাই আমি বলতে চাই সে হয়তো এখনো বড় কোন লেখক হয়নি, হয়তো বা খুব শীঘ্রই হবে। কিন্তু তার এই কথা “ও একুশ, তুমি কোথায়?” আমাদের বাঙালি জাতির জন্য লজ্জাদায়ক ভবিষ্যৎবাণী হিসেবে চিরকাল থাকবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×