somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঠোফোনে বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ (বাংলাদেশে)

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্চের শেষ দিকে মুঠোফোনে বিনা খরচে ইন্টারনেট
ব্যবহারের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের গ্রাহক। ইন্টারনেট
ডট ওআরজি প্রকল্পের অধীনে প্রাথমিক ভাবে, ফেসবুক,
জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্মস
পোর্টাল, উইকিপিডিয়া, দুটি পত্রিকাসহ মোট ছয়টি পোর্টাল
ব্যবেহারের সুযোগ মিলবে বলে জানা গেছে।
সূত্রমতে, ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে
পোর্টালগুলোতে মোবাইল উপযোগী হওয়ার পাশপাশি এতে
বেশি ছবি থাকতে পারবে না। একইসঙ্গে জাভা স্ক্রিপ্ট
ব্যবহার করা যাবে না এমন অনেক শর্ত দিয়েছে সম্প্রতি
বাংলাদেশ সফর করা ফেসবুকের (ইন্টারনেট ডট ওআরজি
প্রকল্প) ১০ সদস্যের টিম।
শর্তমেনে ওয়েবের কাজ শুরু করতে যাচ্ছে সংশ্লিষ্টরা। ফলে
সেবা চালু হলেও ইন্টারনেট ডট আরজি অ্যাপ এবং সরাসরি
দু’ভাবেই ব্যবহার করা যাবে। অ্যাপ বা সরাসরি (ইন্টারনেট
ডট ওআরজিতে লগ-ইন করে) সংশ্লিষ্ট সাইটে প্রবেশ করলে
সেই সাইটের বাণিজ্যিক কনটেন্ট (বিজ্ঞাপন) দেখা যাবে
না। তবে তথ্য সম্পর্কিত সব কিছুই দেখা যাবে।
ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের দক্ষিণ পূর্ব এশিয়ার
সমন্বয়কারী দিপ্তি গোর শনিবার ঢাকা ছাড়ার আগে বিষটি
নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বাংলাদেশে জিরো ইন্টারনেট প্রকল্প
চালু করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসু
আলোচনা হয়েছে। প্রকল্পের কাজও অনেক দূর এগিয়েছে।
এদিকে ইতিমধ্যেই এই প্রকল্পটি দেশে চালু করতে
গ্রামীণফোন ও রবি’র সম্মতি পাওয়া গেছে। বৃহস্পতিবার
বাংলাদেশ সফরে আসা উইকিপিডিয়া সহ-প্রতিষ্ঠাতা
জিমিওয়েলস এক বৈঠকে এই উদ্যোগকে স্বাগত জানান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অপর অপারেটরগুলোর সঙ্গেও
জিরো ইন্টারনেট প্রকল্প চালুর বিষয়ে এই প্রক্রিয়া নিয়ে
কাজ চলছে।
অপরদিকে দিপ্তি গোরের নেতৃত্বে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর
কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প, ২০টি
এনজিও, দুটি জাতীয় দৈনিক, মোবাইলফোন অপারেটরসহ আরও
কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছে ইন্টারনেট ডট
ওআরজি প্রকল্পের একটি টেকনিক্যাল টিম। বৈঠকে
বেশিরভাগ প্রতিষ্ঠানই বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর
ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পলিসি
অ্যাডভাইজার আনীর চৌধুরী জানিয়েছেন, আনুষ্ঠানিকতা
শেষে ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে প্রাথমিকভাবে
আমাদের ৬টি পোর্টাল মোবাইল ব্যবহারকারীরা বিনা খরচে
ব্যবহার করতে পারবেন/


নতুন নতুন টেকনোলোজি খবর, সফটওয়ার, এন্ডয়েড এপসসহ জাবতীয় টেকটিপস পেতে এখান থেকে ঘুরে আসুন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×