somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুর জন্য একটি কবর

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাকে ভালোবাসুন, তার জন্য একটি কবর বানান। যেখানে তার দোষ-ত্রুটিগুলোকে মাটিচাপা দিন। না হয় আপনার বন্ধুত্ব টিকবে না। কারণ, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। শতভাগ খাটি কেউ নয়। আর মানবিক প্রবণতাকে অস্বীকারই বা করবো কিভাবে। আপনার বন্ধুটি ভুল করবে এটাই স্বাভাবিক। আপনি তাকে মা করবেন একথা ঠিক। একটি চারা গাছ যেমন পরিচর্যার মধ্য দিয়ে বেড়ে উঠে- তেমনি ভালোবাসা, বিশ্বাস, সহযোগিতা আর সততার মধ্য দিয়ে বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হয়। এ বাণীর দ্বারা বুঝা গেল শুধুমাত্র যে কোনো বন্ধু হলে চলবে না। এ বন্ধুকে হতে হবে ভালো বন্ধু। মনে রাখবেন, নেশাখোর ব্যক্তিরও কিন্তু বন্ধু আছে। তাদের বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের নবীজী (সা.) বলেছেন, “একাকী নিঃসঙ্গতার চেয়ে ভালো বন্ধু উত্তম আর নিঃসঙ্গতা মন্দ বন্ধুর চেয়ে উত্তম”। এ প্রসঙ্গে হযরত আলী (রাঃ) বলেন, “যদি কাউকে আজীবনের জন্য বন্ধু বানাতে চাও? তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খুঁড়ে নাও। যাতে সেখানে তার দোষ-ত্র“টি গুলো দাফন করতে পারো”। বন্ধুত্ব সম্পর্কে উপরের বাণী দুইটি আমার দৃষ্টি আকর্ষণ এবং হৃদয় স্পর্শ দুই-ই করতে পেরেছে। যার ফলে আমি এই লেখাটি লিখতে বসেছি।
এ কথা আমরা সকলে জানি যে, মানুষ সমাজবদ্ধ জীব। সে একা চলতে পারে না। বন্ধুর সহযোগিতা মানব জীবনে অপরিহার্য। বন্ধু ছাড়া জীবনটাই অপূর্ণ থেকে যায়। কারণ, একজন প্রকৃত বন্ধু জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার ভাগিদার হয়। সে জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধিমত্তা, সততা, সত্যবাদিতা এবং স্বভাব-চরিত্র দেখে নেওয়াটা অবশ্যই কর্তব্য। বন্ধু আমাদের জীবনকে যেমন সুন্দর করতে পারে তেমন দুর্বিষহও করতে পারে। তাই বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বণ জরুরী। আমাদের মহানবী (সা.) বন্ধুত্ব সম্পর্কে আরো বলেছেন, “মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে উঠে। সুতরাং বন্ধু নির্বাচনের সময় ল্য করা উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে”। সব ধরণের লোকের সাথে বন্ধুত্ব করা যায় না। ইসলাম ধর্ম এটাকে সমর্থন করে না। রাসূল (স.) বলেছেন, “দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব ও ভালোবাসা রয়েছে, পরকালে তার সঙ্গেই হাশর হবে”। ইমাম গাযযালী (রা.) তিনটি গুণ দেখে বন্ধুত্ব করার কথা বলেছেন। তা হলো: এক. জ্ঞানী ও বিচণতা, দুই. চরিত্রবান, তিন. নেককার ও সৎকর্মপরায়ণ। সে জন্য বন্ধুত্ব করার আগে পরীা করে নেওয়া উচিত।
মানুষের মর্যাদা অনুযায়ী তাকে সম্মান করতে হবে, ভালোবাসাতে হবে একথা ঠিক। তেমনি একথাও ঠিক সব মানুষের চলাফেরা করা যাবে না। সকলের সাথে বন্ধুত্বও করা যাবে না। কারণ, বন্ধু বা সহযোগির দোষ-ত্র“টি মানুষের ভেতর প্রবেশ করে থাকে। সভাবতই, মানুষ তার বন্ধুকে অনুকরণ করে থাকে।
সুপ্রিয় পাঠক, আপনি আপনার বন্ধুকে এই অনুরোধটুকু করবেন যে, প্রিয় বন্ধু, তোমার কাছে একটা অনুরোধ করব। রাখবে তো। তুমিতো শুধু না না করো। তোমাকে একটা কথা বলবো। তুমি কি আমার জন্য একটা কবর বানাতে পারবে? তোমার সেই কবরে আমি সমাহিত হব পরম সুখে। তুমি আমাকে মাটিচাপা দাও তাতে আমার আপত্তি নেই। তুমি আমাকে গালি দাও তাতে আমার অভিযোগ নেই। তুমি আমাকে অযত্ন অবহেলা করো তা নিয়েও আমার কোনো মাথাব্যাথা নেই। তবে একটি আবদার অন্তত রেখো, তোমার পাশে থাকার অধিকারটুকু অন্তত আমাকে দিও। আল্লাহর নিকট দুই হাত তুলে আমার জন্য একটু দোয়া করো। টমাস ফুলারের মূল্যবান একটি কথা দিয়ে এই লেখা শেষ করছি, “ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও সময় মতো সে তোমাকে ভালো পরামর্শ দিতে পারবে”।

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×