somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুমাল

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুনা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এ রকম আতরের গন্ধ হবে।”
- সুনীল গঙ্গোপাধ্যায়

আমার একটা রুমাল ছিল। সেই রুমালটিকে আমি অনেক ভালোবাসতাম। রুমালটিও আমাকে অনেক ভালোবাসত। রুমালটিকে আমি পকেটে পকেটে রাখতাম। একদিন সেই রুমালটি হারিয়ে গেল। বন্ধু বন্ধুকে এত ভালোবাসে না। স্বামী তার স্ত্রীকেও এত ভালোবাসে না - রুমালটি আমাকে যতটা ভালোবাসে। কারণ, সে আমার গায়ের ঘাম চুষে নেয়। মুখের ধুলিবালি পরিস্কার করে। সে সব সময় আমার সাথে সাথে থাকে। যখন যেখানে যাই রুমালটি আমার সাথে সাথে থাকে। কখনো তার অবস্থান হয় আমার পকেটের ভেতর আবার কখনোবা হাতের মুঠোয়। তাকে ছাড়া আমি যেন চলতেই পারি না। সে আর আমি যেন এক আত্মা এক প্রাণ হয়ে গেছি। সে আমার সাথে ঘোরাঘুরি করে, শাপিংমলে যায়। সোহরাওয়ার্দী উদ্যানে অথবা পল্টন ময়দানে রাজনীতিকদের ফাঁকা গলাবাজি শুনতে যায়।

বলছিলাম আমাম প্রিয় হাত রুমালটির কথা। সাধারণত রুমালটিকে সব সময় সাথে রাখার চেষ্টা করি। অফিস কিংবা বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক লাইব্রেরীতে কোথাও ঘুরতে বের হলে সে আমার সাথে থাকে। তাকে ছাড়া আমার একদম চলে না। বন্ধু না হলেও চলে তবে রুমালটি ছাড়া আমার চলেই না। তার সাথে যেন আমার যুগ যুগের সম্পর্ক।

সেই রুমালটি একদিন হারিয়ে গেল। তখন আমার সেকি দুশ্চিন্তা। না জানি সে এখন কোথায় আছে। রুমালটির চিন্তায় সারারাত আমার ঘুম হলো না। একটু ঘুমানোর পর জেগি উঠলেই রুমালটির কথা মনে পড়ে যায়। ইস্ আমার প্রিয়তমা রুমালটি এখন কোথায় আছে কি করছে তা আমি কিচ্ছুই জানি না। সে কি আমাকে ছাড়া ভালো আছে নাকি কান্নাকাটি করছে। তার কান্নার আওয়াজ কি কারো কানে যাচ্ছে নাকি রাতের অন্ধকারে বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে।

আমি তখন নীলতে হাইস্কুলে গ্রন্থাগার বিজ্ঞানের উপর ছয় মাসের একটা কোর্স করতাম। সপ্তাহে দুইদিন (শুক্র-শনি) আমার কাশ হতো। শুক্রবার কাশশেষে রুমালটিকে ভুলে রেখে এসেছিলাম। বাসে উঠে পকেটে হাত দিয়ে দেখি রুমাল নেই। তখন মনে করেছিলাম রুমালটি হয়তো রাস্তায় পড়ে গেছে। ভেবেছিলাম রুমালটিকে আর খুঁজে পাব না। যথারীতি শনিবার কাশে গিয়ে রুমালটি খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে কোথায়ও পেলাম না। এমন সময় স্যার চলে আসাতে কাশ শুরু হয়ে গেছে।

আমি বসলাম প্রথম বেঞ্চে। প্রথম বেঞ্চে বসে এদিন ওদিন রুমালটি খুঁজতে লাগলাম। স্যারের লেকচারের দিকে আমার মন নেই। আমার চোখ একবার জানালার বাহিরে যায় তো এবার ভিতরে আসে। আমি জানালা দিয়ে বৈশাখের আকাশ দেখছি। পাখির সাথে ডানা মেলে আকাশে উড়ছি। অবুঝ এ মন শুধুই পরীদের কথা ভাবে। এভাবে একবার চোখ টেবিলের নিচে যায় তো একবার চেয়ারের তলে যায়। হঠাৎ টেবিলের নিচে আমার চোখ আঁটকে গেল। দেখলাম রুমালটি আমার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে। পিটপিট করে বিড়ালের মতো চেয়ে আছে। তার কালো শরীর সাদা হয়ে গেছে। শনিবার স্যার ডাস্টার আনতে ভুলে গেছে। তাই স্যার আমার রুমালটিকে ডাস্টার হিসেবে ব্যবহার করেছে। রুমালটির সে কি নাকানি চুবানি অবস্থা। দেখে আমার অসহ্য লাগছিল। চোখ দিয়ে কান্না বের হচ্ছিল। আমার স্বাদের রুমালের এ করুন দশা আমাকে এভাবে নিজ চোখে দেখতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি কোনোদিন।

সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×