somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ভোটার? NID Card পান নি? তাহলে এখনই অনলাইন থেকে আপনার NID কার্ডের সফটকপি সংগ্রহ করুন যা দ্বারা সিম রেজিস্ট্রেশন সহ যাবতীয় কাজ করতে পারবেন...

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসছালামুআলাইকুম!
যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু NID card হাতে না পাওয়ার কারণে সিম রি-রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের জন্য লিখতে বসলাম আজকের এই টিউন। এখন আপনি চাইলেই অনলাইন থেকে আপনার NID কার্ডের সফট-কপি সংগ্রহ করে সেটা দিয়ে সিম রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড বা NID কার্ডের সফট-কপি সংগ্রহ করবেন?

শুরুতেই একটা বিষয় আগে ক্লিয়ার করে নিই তা হল আপনি যখন ভোটার হয়েছিলেন তখন আপনাকে একটি ফরম পূরণ করতে হয়েছিল এবং যখন নিজের ছবিসহ নাম ঠিকানা আপডেট করিয়েছেন তখন আপনাকে ঐ ফরমের নিচের অংশটি কেটে দেয়া হয়েছিল যেটি আপনার কাছে আছে ।

এখন প্রথমেই আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিট করতে এই https://services.nidw.gov.bd/voter_center লিংকে ক্লিক করুন।

এরপর নিচের মত আসবে,



উপরের পেইজের ১ম বক্সে "ফরম নম্বরে" মার্ক করে আপনার ভোটার নিবন্ধন ফরমের ঐ ৮ সংখ্যার স্লিপ নম্বর দিন। এরপর বাঁকি সব কিছু ঠিকঠাক পূরন করে "ভোটার তথ্য দেখুন" বাটনে ক্লিক করলেই নিচের চিত্রের মত তথ্য দেখতে পাবেন।



এখন উক্ত পেজ থেকে আপনার NID নম্বরটি লিখে নিন। তারপর খেয়াল করুন ঐ পেজে উপরের অংশের মেনুবারে "রেজিস্টার" লেখা আছে। সেখানে ক্লিক করুন। তাহলে নিচের মত পেজ আসবে। এবার সব কিছু ঠিকঠাক পূরণ করুন।



রেজিস্টার সফল হয়ে যাবার পর এখন লগিন করার পালা। লগিন করতে এখানে ক্লিক করুন। তাহলে নিচের মত পেইজ আসবে,





ওখানে সব তথ্য ঠিকঠাক দিন এবং ভেরিফিকেশনের জন্য মোবাইল বাছায় করুন। তারপর সামনে বাটনে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত কোড দিয়ে সাবমিট করুন। তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত NID কার্ডের তথ্য। যেটি দেখতে নিচের মত,



এখন যদি আপনি আপনার NID কার্ডের সফট-কপি ডাউনলোড করতে চান তাহলে উপরের তীর চিহ্নিত স্থানে অর্থ্যাৎ "পরিচয় বিবরণীতে" ক্লিক করুন। তাহলেই আপনার NID কার্ডের সফট-কপি ডাউনলোড হয়ে যাবে। এখন সেটা প্রিন্ট আউট করে আপনার সিম রি-রেজিস্ট্রেশন কিংবা NID সংশ্লিষ্ট যে কোন কাজে লাগাতে পারেন।



ব্যক্তিগত প্রয়োজনেফেসবুকে আমি
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০
১৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

×