somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোহানুরের খোলা চিঠি.....

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খোলা কলম হাতে এগিয়ে আসছে লোকটা। কাছে এসে বলল, চোখ খোল কুত্তার বাচ্চা। আমি তোর চোখ দিয়ে মার্বেল খেলমু।
তারপর একহাতে আমার মাথা চেপে ধরে অন্যহাতের কলমটা চোখের ভিতর ঢুকিয়ে দিল লোকটা। আমি চিৎকার করলাম বুক ফাটিয়ে। আমার চিৎকার শুনে একটু দুরে দাড়ানো বাকি দুজন পিশাচের মত হেসে উঠল হো হো করে।
আমার হাত পা চেয়ারে বাধা। ইলেক্ট্রিক শক দিতে দিতে ওরা আমার শরীরের সমস্ত রক্ত চুষে নিয়েছে। বিধ্বস্ত শরীর নিয়ে মৃত্যুর মুখে দাড়িয়ে দেখে নিচ্ছি মানুষের বিভৎস রুপ।
আমার চোখ হীন কুটুরী থেকে গল গল করে ঝরে পড়ছে রক্ত। গাল বেয়ে একটা উষ্ণ স্রোত অনুভুত হচ্ছে।
আমার অন্য চোখটি এখনো কাজ করছে। সেই চোখ মেললাম অলতো ভাবে। ওদের আরেকজন লোক এগিয়ে আসছে। তার হাতেও কি যেন আছে।
হঠাৎ মনে হলো আমার হাতের আঙ্গুল গুলো ফেটে যাচ্ছে। চোখ মেলে দেখলাম বড় বড় কাথা সেলাইয়ের সুচ ঢুকিয়ে দিচ্ছে আমার আঙ্গুলে।
আমি আবার চিৎকার করি। ওরা আবার অট্টহাসিতে ফেটে পড়ে।
লোকটা উঠে দাড়ালো। আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষন। তারপর আমার মুখের উপর একের পর এক ঘুসি চালাতে শুরু করলো।
আশ্চর্য! এখন আর আঘাতকে আঘাতের মত মনে হচ্চেনা। মুখের উপর অনবরত ঘুসি চালাচ্ছে লোকটা। তবুও কোন ব্যাথা অনুভুত হচ্ছেনা।
তাহলে কি আমি শহীদ হয়ে যাচ্ছি। শুনেছি শহীদের মৃত্যুর সময় কোন কষ্ট হয় না।
লোকটার ঘুসি বৃষ্টি থেমে গেছে। আমার নাক, কান দিয়ে উষ্ণ রক্ত বের হচ্ছে।
সে আমার মাথার চুল টেনে ধরে বলল, এবার বল কুত্তার বাচ্চা আমাদের কথা মত চলবি নাকি এখনো তুই ওসব কথা প্রচার করবি।
আমি মুখ তুলে থাকালাম লোকটির দিকে। সে আবার বলল, এখনো সময় আছে। তোর কথা তুলে নে। আমাদের কথায় চল। তাহলে প্রানে বেচে যাবি।

আমি অস্ফুট স্বরে বললাম," ইন্নাস সলাতি, ওয়া নুসুকি, ওয়া মাহাইয়া, ওয়া মামায়াতি লিল্লাহি রাব্বিল আলামিন।"
লোকটি আমার মুখে আবার ঘুসি চালাল। তারপর বলল, বাংলা বল, বাংলা।

আমি ধীরে ধীরে বললাম, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানী, আমার জীবন, আমার মরণ শুধু মাত্র আল্লাহ জন্য।
আমার কথা শুনে লোকটি আমাকে ছেড়ে দিল। তারপর অন্যদের কাছে ফিরে গিয়ে কি যে বলাবলি করল।
আমি দেখতে পেলাম ওদের একজন হাতে একটা লোহার মুগুর নিয়ে তেড়ে আসছে আমার দিকে।
এইতো লোহার মুগুরটা উপরে তুলছে। তারপর প্রচন্ড ভালোবাসা নিয়ে নেমে আসছে আমার মাথা বরাবর।
ওরা আমাকে একটা মাইক্রো করে নিয়ে এসেছে একটা খোলা জায়গায়। জায়গাটা আমার চেনা। কতবার এখানে এসেছি। বন্ধুদের সাথে খেলেছি। আড্ডায় মেতেছি কত বিকেল।



ওরা আমাকে ফেলে দিল ঘাসের উপর। তারপর একজন কোমর থেকে পিস্তল বের করে কয়েকবার গুলি চালাল আমার লাশে।
আমার দেহের সমস্ত রক্তবিন্দু বের হয়ে রাঙ্গিয়ে দিচ্ছে সবুজ ঘাস। যেন একটি বাংলাদেশ।
চেয়ে দেখ আমার চোখহীন চোখের কুটুরী, আমার ভেঙ্গে দেওয়া হাত, সুচ ফুটানো আঙ্গুল, থেতলে দেওয়া মাথা আর রক্তের প্রতিটি লোহিত কণা চিৎকার করে সেই কথা বলছে।

চেয়ে দেখ, আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন, মুছে দিতে ওরা কেউ পারেনি।





সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০২
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×