somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শরীফ ও কিছু ফাটাফাটি কৌতুক

০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শরীফ আমার এক বন্ধুর নাম। কিন্তু নামে শরীফ হলেও আদতে সে মোটেও শরীফ না, ফাজিলের এক শেষ। তার ফাইজলামি থেকে কেউ বাদ পরত না, এমনকি স্কুলের স্যাররাও না। আসেন তার কিছু ফাইজলামি শুনেন

তখন ক্লাস ৫ এ পড়ি। জ্যামিতি ক্লাসে স্যার আর কাউকে পড়া না ধরলেও শরীফকে অবশ্যই ধরবেন। শরীফও কোন দিন পড়া দিবেনা কিন্তু ফাইজলামি করবে।তো স্যার ওকে প্রশ্ন করলেন-
-বলতো শরীফ বিন্দু আর রেখার মধ্যে পার্থক্য কি?
-জী স্যার। বিন্দু হইল আমগো পাড়ার মাইয়্যা আর রেখা হইল পাশের পাড়ার মাইয়্যা। তয় স্যার বিন্দু থেইকা রেখা অনেক সুন্দরী।B-)B-)B-)
আমরা পুরো ক্লাস হাসিতে ফেটে পরলাম। স্যার একটু হকচকিয়ে গেলেন। তবে আবার জিজ্ঞাস করলেন-
- ঠিক আছে। এইবার তাইলে বল সরলরেখা আর বক্ররেখা কি?
- স্যার এইযে আমি এখন আপনার সামনে দণ্ডায়মান আবস্থায় খারাইয়া আছি, এইটা হইল সরলরেখা। আর একটু পর আপনে যখন আমার মাথাটা ওই টেবিলের নিচে রাইখা আমার পশ্চাৎ দেশে বেত্রাঘাত করবেন তখন আমি হমু বক্ররেখা।
আমরা আবার হাসিতে ফেটে পরলাম। তবে স্যার ঠিকই শরীফের বক্ররেখার সুত্র প্রয়োগ করলেন।
:((:((:((
আমরা যখন ক্লাস ৮ এ উঠলাম এক নতুন ম্যাডাম আসলেন আমদের স্কুলে। আমাদের প্রথম ক্লাস নেওয়ার সময় তিনি সবার নাম ও হবি জিজ্ঞাস করছিলেন।প্রথমে ছেলেরা,আমরা সবাই ঠিকঠাক ভাবে বলছিলাম। তো শরীফের সময় ও বলল-
- ম্যাম আমার নাম শরীফ, আমার হবি প্রতিদিন বিকালে দীঘির জলে শাপলা দেখা।
ম্যাডাম বললেন আদ্ভুত। কিন্তু যখন শরীফের সাঙ্গোপাঙ্গরাও একই হবি বলতে লাগল ম্যাম খুব গরম হয়ে গেলেন আর বললেন
- উফফ এই ছেলেগুলাত খুব বেয়াদব। শিক্ষকদের সাথে মস্কারি!!
তারপর ম্যাম মেয়েদের একে একে জিজ্ঞাস করছিলেন। যখন ক্লাসের সব থেকে সুন্দরী মেয়েটার পালা এল সে তখন বলল-
- ম্যাম আমার নাম শাপলা, আর আমার হবি প্রতিদিন বিকালে দীঘির জলে সাতার কাটা।:P:P:P
ম্যাডাম তখন বুঝতে পারলেন আসলেই ঘটনা কোথায় প্যাচ খাইছে।
;)
শরীফ আর আমি একই কলেজে ভর্তি হই এবং ভাগ্যক্রমে আমি আর ও একই সেকশনে পরলাম। কলেজ জীবনের প্রথম ক্লাসটা ছিল বাংলা ১ম। স্যার এসে অনেকক্ষণ কথা বলার পর সবাইকে জিজ্ঞাস করলেন কে বড় হয়ে কি হবে। মেয়েদের দিয়ে শুরু। ডাক্তার হইতে ইঙ্গিনিয়ার তারা কিছুই বাদ রাখল না। তবে তানিয়া নামের সুইট একটা মেয়ে বলল
- স্যার, আমি আদর্শ মা হতে চাই।
স্যার থেকে শুরু করে আমরা সবাই তাকে বাহবা দিলাম।
এইবার যখন ছেলেরা এক এক করে বলতে লাগল আর শরীফের পালা এল তখন বুঝলাম এইবার কিছু একটা ঘটবে। শরীফ শুরু করল এইভাবে-
- স্যার কিছুক্ষণ আগে পর্যন্ত আমার জীবনের লক্ষ ছিল আপনার মত আদর্শ শিক্ষক হব।কিন্তু এখনে আমি আমার লক্ষ পরিবর্তন করতে বাধ্য হয়েছি। মানুষ মানুষের জন্য। একজনের সাহায্যে আরেকজন এগিয়ে আসবে। কিন্তু স্যার দুঃখের সাথে খেয়াল করলাম কেউ এই কর্তব্য পালন করতে রাজি না। তাই আমি সিদ্ধান্ত নিলাম তানিয়া যেন আদর্শ মা হতে পারে এই কাজে ওকে সাহায্য করার জন্য আমি আদর্শ বাবা হতে চাই। :-B :-B :-B
শরীফের এই কথা শুনে স্যার পুরাই বেকুব হয়ে গেল।:P
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×