১ মার্চে বেগম খালেদা জিয়ার সংবাদসম্মেলন এর পর থেকে ফেসবুক, ব্লগে বহুত আম্লীগার বিএনপি'র "শুভাকাঙ্ক্ষী" হিসেবে আর্বিভূত হয়েছে । দুঃখ্য আর পরিতাপের সাথে বেগম খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করছে। তার "ভুল" পদক্ষেপে ব্যাপুক আপসোস করছে।
এগুলা দেইখা ব্যাপোক বিনোদন নিতেছিলাম।
এইবার বিনোদনে নতুন মাত্রা যোগ হল !!! বিএনপি'র নতুন শুভাকাঙ্ক্ষী সজীব ওয়াজেদ জয় !!
‘ক্ষতি বিএনপিরই’
শাহবাগ আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান নিয়ে সজীব বলেন, “বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘নির্বাচনটি (ফলাফল) আমাদের হাতে তুলে দিয়েছেন। কারণ জনমত বিএনপির বিপক্ষে যাচ্ছে।”
(সরি। না হেসে পারলাম না !
শুরুর দিকে বিএনপি শাহবাগের তরুণদের ‘সম্মান’ জানালেও সর্বশেষ গত ১ মার্চ খালেদা জিয়া এই আন্দোলনকে ‘উস্কানিমূলক’ ও ‘বেআইনি’ আখ্যায়িত করেন।
সজীব বলেন, “ভোটের হিসাবে জামায়াত খুব বড় দল নয়, গত নির্বাচনে তারা এক শতাংশের চেয়ে কম ভোট পেয়েছিল।
“প্রকৃতপক্ষে বাংলাদেশে জামায়াতের প্রতি ঘৃণা রয়েছে। বিএনপি তাদের পক্ষ নিলে তাতে তারা নিজেদেরই ক্ষতি করবে। এতে আমাদের ক্ষতি হবে না।”
সোমবার নেয়া ওই সাক্ষাৎকারটি ছিল শাহবাগের আন্দোলন নিয়ে। তবে যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুদণ্ডের পর জামায়াতের সহিংসতার বিষয়টিও আলোচনায় আসে।
সাম্প্রতিক সহিংসতায় অনেক মানুষ নিহত হওয়ায় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রীর ছেলে বলেন, “আপনারা বাইরে থেকে যেমন দেখছেন, দেশের পরিস্থিতি তেমন অস্থিতিশীল নয়।
‘ক্ষতি বিএনপিরই’
(সজীব ওয়াজেদ) জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


