সম্মানিত ব্লগারদের দৃষ্টি আকর্শন করে বলছি ব্লগারদের লেখা পড়ে মন্তব্য করবেন শিষ্টাচারের সঙ্গে। মন্তব্য যেন কখনো অন্যকে হেয় প্রতিপন্ন করার জন্য না হয়। মন্তব্য হবে সংশোধনের লক্ষ্যে। কারো কোন লেখা ভাল না লাগলে বা ভুল ইনফরমেশন থাকলে উচিত হবে তাকে সংশোধনমূলক পরামর্শ দেওয়া। নৈতিক মূল্যেবোধ যাদের আছে তাদের কর্মপ্রন্থা এমনই হয়ে থাকে। কখনো মন্তব্য করতে এসে কোন ব্লগারের লেখাকে অসম্মান করবেন না । কখনো বলবেন না ফালতু পোষ্ট। কখনো কাউকে গালি দিবেন না। অমুকের অনুসারী বলবেন না। না জেনে মূর্খ বলবেন না। আবেগি বলবেন না। ধর্মান্ধ বলবেন না। উপযুক্ত প্রমান না পাওয়া পর্যন্ত কোন মানুষের ব্যপারে কোন মন্তব্য করবেন না। মানুষকে উৎসাহ দিন। কষ্ট দিবেন না। কাউকে ছোট করবেন না। এটাই ভাল কাজ। সংশোধনমূলক পরামর্শ দিন। লেখার মান কিভাবে ভাল করা যায় সেই পরামর্শ দিন। কোন বই পড়লে সেই বিষয়ে সঠিক ইনফরমেশন পাবে সেই পরামর্শ দিন। আপনার উৎসাহ পেয়ে একজন ব্লগারের লেখার মান যদি ভাল হয় এবং সেই মানুষটি যদি জ্ঞান অর্জন করে তাহলে সেই অর্জন কিন্তু আপনার। শব্দ প্রয়োগে সচেতন হওয়া উচিত। তবে হ্যা এতটুকো বলতে পারেন যে, একটি বিষয়ে লিখার পূর্বে আপনার উচিত ভালভাবে সেই বিষয়ে অবগত হওয়া। না জেনে ভুল ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকুন। আর এগুলো হচ্ছে আপত্তিকর যেমন ১। ফালতু পোষ্ট। ২। আপনি কিছুই জানেন না। ৩। আপনি মনে হচ্ছে অমুকের অনুসারী। ৪। গাজাখুরি গল্প। ৫। আবেগী। ৬। মূর্খ। ৭। পাগল ছাগল ইত্যাদি হল মন্দ বাক্য। মানুষ যদি মানুষকে সম্মান না দেয় তাহলে কাকে দিবে পশুকে ? হ্যা পশুকেও কষ্ট দেওয়া যাবে না। সুতরাং আমার পরামর্শ কমেন্ট করতে এসে নৈতিক মানদন্ড ঠিক রাখার চেষ্টা করবেন। যারা নিজের লেখার বড়াই করে এমন কোন লোক কি একথা বলতে পারবে যে, আমি আজ পর্যন্ত যাই লিখেছি যাই চিন্তা করেছি তাতে কোনই ভুল নেই কিংবা আমার ভুল ধরার ক্ষমতা কারো নেই। আমিত মনে করি আমাদের বাংলাদেশেই এমন লোক আছে যার স্টিফেন হকিং এর ভুল ধরার ক্ষমতা আছে। তবে এই বিষয়ে আমার সঙ্গে একমত পোষন করা জরুরী নয় এটা আমার ধারণা মাত্র । শুনেছি বিজ্ঞানী আইনস্টাইন নাকি বলতেন আমি জীবনে ৯৯% চিন্তাই ভুল করেছি ! তিনি এতবড় বিজ্ঞানী হয়ে যদি এভাবে নিজেকে পেশ করেন তাহলে আমাদের অবস্থান কোথায়। কমেন্ট করতে এসে পরামর্শ দেওয়ার পরিবর্তে কেউ অন্যকে হেয় প্রতিপন্ন করলে সেই কমেন্ট আমার মতে উত্তর না দিয়ে মুছে দেওয়া উচিত। আমি নিজেও এই কর্মনীতি অবলম্বন করি। এখানে আমার একটি কথাও আদেশসূচক নয় অনুরোধ মাত্র। আমি এই ব্লগে নিজেকে সবচেয়ে অযোগ্য মনে করি তাই সকলের কাছ থেকে আমার শিখার আছে মনে করি। আমি এই ব্লগে সকলের ছাত্র হতে চাই।
কারো লেখায় মন্তব্যে করার নৈতিক মানদন্ড।
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।