বিলুপ্তপ্রায়
মুহাম্মদ হুসাইন বিল্লাহ
তাং ১৯-১৬-২০১৬ ইং
কুয়ার ঠান্ডা পানি
বাষ্পীয় মূর্তে প্রকাশ্যমান
ভোরের রবির আলতো ছোঁয়ায়
শিক্তের ব্যার্থ প্রচেষ্টা।
কুয়াশার কলরোলে নিমগ্ন
ভাবনাহীন কাঁটাযুক্ত পথ
অসাড় জলজ প্রানী
বিরহের গান গায়।
শুপ্ত নিরবতার উলঙ্গ আর্তনাদ
বিভৎস কান্নার শব্দহীন তরঙ্গ
ক্ষুধার্ত পিড়িতের পাশে
নিজস্বতা বলিদান
বিসর্জনেই পরিতৃপ্তি
ক্ষুদ্রতার পরিসীমা বাস্তবতা শেখায়
আত্বার নিন্মগামীতা
বড়ত্বকে বলি দেয়।
বড় সাধু
অন্তরে আবর্জনার ভাগাড়
বাসস্থানেই বিষের ছোবল
মৃতপ্রায় জল জগত
ক্ষুদ্রসার্থে বিলুপ্তির চিঠি
জীবকুলের পরাজয়ের অবগাহন
তোমারও আসবে পরাজয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


