somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের জল আর ক্ষমতার ঘোল

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গাধা জল ঘোলা করে পানি খায়। সবাই শুধু গাধাকেই দোষ দেয় যে কোন ব্যাপারে। পরীক্ষায় কেউ ফেল মেরেছে তো- গাধা বলে গালি দিতেও কারও বাধা নেই। মোদ্দা কথা বুদ্ধিহীন যত কাজ,যত দোষ ঐ ব্যাটা গাধারই! কথিত আছে গাধার সামনে একটি গাজর ঝুলিয়ে দিলে নাকি গাধা তা সামনে আছে ভেবে, তা ভক্ষণের প্রচেষ্টায় মাইলের পর মাইল পিঠে ভারি বোঝা নিয়ে হেটে যায়। চতুর মালিক তা থেকে ফায়দা লুটে তার বোঝা এক গাজরেই পার করে নেয়। মায়ানমারের জনগণ আর সারা বিশ্বের শান্তিতে নোবেল নিয়ে মাতামাতি করা জনতা গাজরের ন্যায় সূচিকেই প্রতীক হিসেবে ধরে নিয়ে দেখতে পায় যখন- মুসলিম রোহিংগারা সর্বস্বান্ত হচ্ছে, খুন হচ্ছে, লুটপাট হচ্ছে অথবা অগ্নিসংযোগ করে জীবন্ত পুড়িয়ে মারছে তাদেরই দেশের নাগরিক গন। আর গণতন্ত্রের মানস কন্যা ভিনদেশে এসির বাতাসে বসে-দাঁড়িয়ে পদক নিচ্ছে! তখন আর কি আমাদের ঘোড়া হওয়ার জো আছে? নেই। ক্ষমতা বড়ই মজার জিনিষ!

পররাষ্ট্র নীতিতে পার্শ্ববর্তী দেশের সাথে বৈরিতা কখনই শুভ লক্ষণ বয়ে নিয়ে আসে না। এরকম অনেক নজির পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা আছে। আমাদের বিরোধী দলেরও অবশেষে সে পররাষ্ট্রনীতি মনে ধরেছে, দেখে যার পরনাই আমি অর্বাচীন এর আশা সর্বোচ্চ উঁচুতে গিয়ে ঠেকেছে। ভারত বন্দনা যাদের এতদিন চক্ষুশূল ছিল, প্রতিবেশী দেশ হিসেবে ভারত আমাদের কি কি উপকার করতে পারে অথবা অপকার করতে পারে। সে হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই যখন অপকারের দিকেই আমাদের বিরোধী দলের এতদিন নজর ছিল বেশি। সরকারী দল মানে আওয়ামী লীগের গায়ে ভারত প্রীতির চাদর জড়িয়ে কুৎসা রটাতে যে দলটির এতদিন কার্পণ্য করেনি। আজ তাদের ভারত যাত্রা দেখে যারপরনাই একটু বাঁকা হাসি তো হাসতেই হয়। জল তো খেলেন বাবা, তবে তা ঘোলা করে! এতদিন তাদের গাজর ছিল ভারত বিদ্বেষী। তবে এখন শুভ বুদ্ধির উদয় হয়েছে দেখে, আমরা নিজেদের এখন ঘোড়া ভাবতেই পারি।

পররাষ্ট্র নীতিতে নিজ দেশের স্বার্থ রক্ষা করবে না। এমন বোকা সরকার অথবা বোকা পররাষ্ট্রনীতি ওয়ালা দেশ আছে কি না আমার জানা নেই। সে নীতিতে বিকিকিনি হয়। ম্যাডাম খালেদা জিয়ার সফরে কি বিকিকিনি হয়েছে অথবা হতে পারে অথবা দেশের কি স্বার্থ বজায় থাকবে। তা স্পষ্ট না হলেও, ভবিষ্যতের দিকেই ছেড়ে দিলাম। তবে ম্যাডামের যাত্রা শুভ,সার্থক,সফল হোক এ প্রত্যাশা করি বৈকি, অবশ্যই।

আর যাই হোক সরকারী এবং বিরোধী দল এর মধ্যে বিস্তর মতানৈক্যর ফারাক আর দলাদলি আর মারামারি থাকলেও। বর্তমানে বিরোধী দলীয় নেত্রীর ভারত সফরের পর, আপনি আমজনতা আর ভাবিয়েন না- জয় বাংলা, জয় হোক আমাদের ভারত বন্দনার। নিন্দুকেরা বলে একটি প্রবাদ- সেই তো এলি, তবে কেন আর লোক হাসালি।

আপাতত হেসেই যাই। পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক উন্নয়নে আমাদের দুদলেরই অথবা দু জোটেরই আর ভিন্নমত নেই।

ক্ষমতা বড় মজার জিনিষ, এ মজা নিতে যে কোন কিছুই করতে পারে যে কেউই। তাতে যেন আবার হিতে বিপরীত না হয়ে যায়।

সাধু সাবধান!

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×