somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি রিকশা বের করবো না যদি আপনারা গাড়ি বের না করেন

০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যারাই আন্দোলনের সময় গাড়ি ভাংচুর করেছেন, তারাই ভালো করে জানেন অন্যের গাড়ি ভাংচুর করা কত্ত মজা! এ মজা থেকে বঞ্চিত হতে চায় না এখন কোন আন্দোলনকারীই। আমার জানার ভুলও হতে পারে, তবে এখন পর্যন্ত দেখলাম না যারা আন্দোলন করেন তাদের গাড়ি ভাংচুর হয়েছে কোথাও! অবরোধ কর্মসূচি চলাকালে রাস্তায় রিকশা নামাতেও নিষেধ করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের সংবাদ সম্মেলনে এ নিষেধের কথা বলা হয়। এর আগের দিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজপথে গাড়ি না নামাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। গাড়ি বের করলে কি হতে পারে, তার কোণ দিক নির্দেশনা অবশ্য বিরোধী দলীয় নেতারা দেন নি। আমি যদি এ অবরোধ না সমর্থন করি অথবা গাড়ি ভাংচুর এর ভয় থাকলেও বিশেষ প্রয়োজনে আমাকে গাড়ি বের করতেই হয় অথবা গাড়িতে অথবা রিকশায় চড়তেই হয়। তাহলে আমার কি অবস্থা হতে পারে তা সম্পর্কেও তারা কোণই ধারনা দেন নি। তবে এ অবরোধ না মানলে আর তাদের সামনে পড়লে, আমি নিশ্চিত যাচ্ছি হাসপাতালে।

যাই হোক মেনে নিলাম অবরোধ, তবে আমি অধমের জিজ্ঞাসু ভাবনা- বিরোধী দলীয় নেতা অথবা কর্মীরা কি তাহলে আগামীকাল অবরোধ এর সময়, ঢাকাকে অচল করে দেয়ার রাজনৈতিক কর্মসূচীতে পায়ে হেটে হেটে আসবেন অথবা চলাফেরা করবেন? আগামীকাল বিরোধী দলীয় নেতা অথবা কর্মীরা কি তাহলে নিজেদের গাড়ি বের করবেন না? নৈতিকতা বলে- উনারা নিজেরাও আগামীকাল গাড়ি বের করবেন না। তাহলে দেখতে পাবো আগামীকাল বিরোধী দলীয় সব নেতা-নেত্রী চলাফেরা করছেন বিভিন্ন জায়গায় পায়ে হেটে হেটে!

ব্যারিস্টার মওদুদ, মির্জা ফখরুল এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী সহ যারাই এ কর্মসূচীতে সবচেয়ে বেশি বক্তব্য রেখেছেন মিডিয়ায়। অন্তত তারা পায়ে হেটে হেটে নিজ নিজ কর্মসূচীতে আসছেন, তা হওয়া উচিৎ এবং তা আশা করাটা অমূলক না এক ফোটাও। অন্যকে গাড়ি বের করতে না বলে, নিজেদেরও তো গাড়ি বের করা উচিৎ না তাদের। অন্যদের পায়ে হেটে চলার পরামর্শ দিয়ে নিজেদেরও পায়ে হেটে হেটে চলাই উচিৎ।

আসলে উনারা গাড়িতেই চলাফেরা করবেন। তা বলছে নিন্দুকেরা সবাই।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

×