somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে এত সাউন্ড পলিউশন! কেউ কিছু বলছে না কেন!

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিরোনামের লাইনটি একটি টিভি চ্যানেলের নিজস্ব প্রচারনামুলক বিজ্ঞাপন। দেশে যে হারে ককটেল, গুলি আর ভাংচুরের আওয়াজ হচ্ছে। বিজ্ঞাপনের লাইনটি আমি অধমের আপাতত মনে ধরেছে। পড়াশুনায় কাচা আমি, বিজ্ঞানের একটি সূত্রও মনে পড়ছে- যে কোন ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে। শাহবাগের ক্রিয়ায়ও স্বাভাবিক ভাবেই প্রতিক্রিয়া হয়েছে। তবে শাহবাগের ক্রিয়া হচ্ছে অহিংস আর তার বিপক্ষের প্রতিক্রিয়া সহিংস। নিন্দুকেরা বলে- পার্থক্য শুধু অ এবং স!

আমার মতন শাহবাগের এক্কেবারে পেছনের সারির কেন প্রথম সারিরও অনেকেই বলবেন। গত বছর দু অথবা অনেক বছরেও যাদের সাথে দেখা হয়নি। তাদের সাথে হটাৎই দেখা হয়ে গিয়েছে শাহবাগে। কেউ গিয়েছেন প্রতিবাদে, কেউ গিয়েছেন সামিল হতে, কেউ গিয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে কিছু করার অভিপ্রায়ে, কেউ গিয়েছেন একান্তই দেখতে- কি হচ্ছে শাহবাগে। এতো এতো মানুষের ঢল বলে দেয়, কিছু না কিছু আছেই শাহবাগে। শাহবাগে প্রতিদিন না গেলে পেটের ভাত হজম না হওয়া আমি অধম অবশ্য বলতে পারি- সে কিছু টি কি? শাহবাগ একটি নেশা। দেশকে ভালবাসার নেশা, দেশ বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ করার নেশা, অসাম্প্রদায়িক মানসিকতাকে সবার উপরে রাখার মানসিকতাকে ঝালিয়ে নেয়ার নেশা। আমি শাহবাগের নেশায় এক্কেবারে বুদ হয়ে আছি।

দেশকে ভালবাসার নেশায় একাত্তরে নিজের জীবন বিপন্ন করেও পতাকাকে উঁচু করে রেখেছে, এরকম নজির আছে ভুরি ভুরি। সে নেশায় নিজের ঘড়-বাড়ি ফেলে মানুষ নিজের জীবনের মায়াকে ভুলে পারি জমিয়েছিল অনিশ্চিত স্বাধীনতা যুদ্ধে। সে পতাকাকে উঁচুতে এবং কলংকমুক্ত করতে যখন শাহবাগে গন-জামায়েত ন্যায্য বিচার পাবার আশায় মানুষ। তখন আরেকটি একাত্তরের মতন বিভীষিকা চারিদিকে ঘটাচ্ছে সে একাত্তরের পরাজিত শক্তিরাই।

জামাত-শিবির যা করছে, তা যদি এখন সাধারণ মানুষ শুরু করে জামাত-শিবিরের উপর। তখন কি তা মানবাধিকার লঙ্ঘন হবে? আমি বলি- হবে না। ওরা শুধু শুধু সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে ভয়ের রাজত্ব কায়েম করতে! এরকম অনেক ভয়ানক পরিস্থিতি আমরা বাংলাদেশীরা মোকাবেলা করেছি। ইতিহাস তাই বলে, জিতেছে সবসময় মানবতা।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×