ব্লগ বুক ষ্ট্যাটাস: 'হেফাজতে ইসলাম' দলটির যেন বোধদয় হয়
১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্ঞানার্জনের জন্য সুদুর চীনেও যেতে বলা হয়েছিল আমাদের পবিত্র ইসলাম ধর্ম গ্রন্থে। আর চট্রগ্রাম গনজাগরন মঞ্চের সমাবেশ প্রতিরোধ এর হুমকি দেয়া ‘হেফাজতে ইসলাম’ এর উনারা একটু ব্লগ এবং ব্লগার কি তা নিয়ে জ্ঞানার্জন এর জন্য নুন্যতম চেষ্টা করবেন না!!!
একটু জানার চেষ্টা করলেই, উনাদের ভুল ভেঙ্গে যেতো। ব্লগার মাত্রই ধর্মপ্রান, এ কথাটা উনারা জানতেই পারতেন। কি আর করা? উনারা জানার চেষ্টা করবেন না। আল্লাহ উনাদের হেদায়েত দিক এই দোয়া করি। হাজার হলেও তাদের উস্কানী দিচ্ছে যে স্বয়ং শয়তান। আমার কাছে তাই মনে হয়।
উনাদের ভুল ভাংগলে, আমরা পরিত্রান পাবো একটি প্রচ্ছন্ন হুমকি দেয়া অরাজকতা সৃষ্টীর পায়তারা থেকে। আমাদের সবারই, আমাদের পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে তাদের রাজনীতির মারপ্যাচ এর মোকাবেলা করা উচিত। তাদের রাজনৈতিক কার্যক্রমমুলক এ কর্মসুচী ও হুংকার সম্পর্কে, সমাজের সব পর্যায়ে জানানোর চেষ্টা করা উচিত। যার পক্ষে যতটুকুন সম্ভব আমাদের পবিত্র ইসলাম ধর্ম থেকেই দৃষ্টান্ত এবং উদাহরন এবং যুক্তি দিয়ে সবাইকে বিশেষভাবে জানিয়ে দেয়া ছাড়া যে আর বিকল্প নেই বলেই আমার কাছে মনে হয়। পবিত্র ইসলাম ধর্ম সবসময় শান্তির কথা বলেছে। আমি একজন ইসলাম ধর্ম অনুসারি, আমি আমার ইসলামিক চেতনা থেকে বলছি আবারও- আল্লাহ যেন উনাদের হেদায়েত করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন