somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Yerkes-Dodson Law---theory of arousal

২৪ শে মে, ২০২৫ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকের জীবনে কোন চেষ্টা নাই এবং বিফল হিসেবেই জীবনটাকে মেনে নিয়েছে। কেউ কেউ আবার খুব খোশমেজাজে থাকেন এবং অল্পতেই সফল, এদেরকে দেখলে মনে হয়--জীবন এতই সহজ, এরা যা করতে চায় তাই যেন পারে। আরেকদলের চেষ্টার শেষ নাই, সফলতার জন্য সর্বদা উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি করছে কিন্তু ফলাফল হতাশাজনক। আপনি--নিজেকে কোন দলে ফেলবেন??? The Yerkes-Dodson Law--আমাদেরকে এই ৩ শ্রেনীর মানুষের মানসিক এবং ইমোশনাল উত্তেজনা (arousal)-র সঙ্গে performance বা কর্ম সম্পাদনের একটা সুত্র দিয়েছেন। চিত্রে bell-curve-এ দেখতে পাচ্ছেন, পরিপুর্ন সফল হতে হলে আপনার ভেতর সচেতন প্রচেষ্টা থাকবে, মনোযোগ থাকবে তার মানে আপনি একটা মানসিক টেনশন এবং কর্মসম্পাদনের পর ঐ-দিনের জন্য satisfaction নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু কোনভাবেই যেন সেই টেনশন আপনার ভেতর নিয়মিত মানসিক চাপ, উদ্বিগ্নতা এবং ভয় সৃষ্টি না করে। সেটা করলে আপনার বিফল হওয়ার সম্ভবনাও বাড়বে। অন্যদিকে যারা সারাক্ষন বলতে থাকেন যে কিচ্ছু ভালো লাগে না তারা মানসিক ভাবে bell-curve-এ বামদিকে নিচে sleep এবং boredem state-এর মাঝে অবস্থান করছেন। মনে রাখতে হবে bell-curve-এর বামে এবং ডানে দুই দিকেই দীর্ঘদিন ধরে মানুষ ঝুঁকে থাকলে হতাশ হবেই, ডিপ্রেশন বাড়তে থাকবেই।


এই Bell-curve-এর ইমোশনাল শিফ্ট নিয়ে আমি আরেকটা এন্টারেস্টিং জিনিস পর্যবেক্ষন করেছি। সেটা হল--কেউ যদি দীর্ঘদিন (১/২ বছর) টানা anxity এবং panic স্টেট এ জীবন অতিবাহিত করে, হঠাৎ করেই তাদের উচ্চ arousal লেভেল ১৮০ ডিগ্রি শিফ্ট করে একেবারে নিচে চলে আসে এবং মানুষটি sleep এবং boredem স্টেট এ চলে যেতে পারে। তার মানে আপনি কোন একটা জিনিস পাওয়ার জন্য বছরের পর বছর anxity এবং panic নিয়ে প্রচেষ্টা চালিয়েছেন এবং ফলাফল পান নি। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আপনি সকল প্রচেষ্টা ছেড়ে দিয়েছেন। আর বাহিরে যাচ্ছেন না, সকল সার্টিফিকেট ছিড়ে ফেলছেন, বা নিজেকে লুকিয়ে ফেলছেন। এ অবস্থাকে Learned self-helplessness বলে। এটা আরও ভয়ংকর জিনিস, একটা সময় আপনি বলবেন খেয়ে আর কি হবে, বেঁচে থেকে লাভ কি। কারন আপনি নিজের জীবনে শতবার পরাজিত হয়ে শিখেছেন আসলে সফলতার চেস্টা করাই বৃথা। এজন্য আসুন আমরা আমাদের প্রচেষ্টার ভাল ফলাফলের জন্য এবং সেল্প রিওয়ার্ডিং সিস্টেম চালু রাখার জন্য নিজের মানসিক অবস্থাকে কোন ভাবেই Yerkes-Dodson Bell-curve-এ Mild alertness এবং stress এর নিচে দীর্ঘ সময়ের জন্য না রাখি। উদ্বিগ্নতাহীন প্রেচেষ্টার ভেতর জীবন পরিচালনা করি। জগতের সকল বিফল মানুষের জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৫ সকাল ৯:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

বিজ্ঞানীরাও একেশ্বরবাদী হতে পারেন - আইজ্যাক নিউটন তা প্রমাণ করে গিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ রাত ৯:৪০



প্রত্যেক মহান বিজ্ঞানীই নিজের জীবনে ধর্ম নিয়ে গবেষনা করে গিয়েছেন। এমনটাই আমার বিশ্বাস ছিলো। সামুতে আমি এই নিয়ে আগেও লিখেছি। তারপরও, কয়েক দিন স্টাডি করার পরে বুঝতে পারলাম-... ...বাকিটুকু পড়ুন

মত প্রকাশের স্বাধীনতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই মে, ২০২৬ রাত ১০:৩৮



আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

ধর্ম কর্ম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩



আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



...বাকিটুকু পড়ুন

×