somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাস্তবিক অবস্থা

১২ ই মে, ২০১৭ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভার্সিটিতে উঠে আর এই মুখস্ত বিদ্যা মজা লাগে না । কি একগাদা বই আর শীট সেই সাথে ল্যাপটপে ডকুমেন্টস ফাইল দেখে কি আর পড়তে পারা যায় । মুখস্ত করতে গেলেই তো মাথা ভারী হয়ে যায় আমার , মুখস্ত বিদ্যা ভয়াবহ এক সিস্টেম ।

মাথাকে যাতে কাজে লাগানো যায় অর্থাৎ এপ্লাইড সেই রকম
এক্সাম দিয়েই না মজা লাগে । নিজের বুদ্ধি আর বিবেচনা প্রসূত উত্তর হবে । এক্সাম হল থেকে কেউ বের হয়ে বলবে না যে আমিই সঠিক কারণ এপ্লাইড ও ক্রিয়েটিভ প্রশ্নের উত্তরের বেলায় সবাই যার যার পারস্পেকটিভ থেকে সঠিক ।
যদি নিজের ব্রেনকে সমস্যা সমাধানের কাজেই না লাগাতে পারি তাই টিয়া পাখি আর মানুষের কি পার্থক্য থাকলো !!!
সেও তো এরকম দুই চার লাইন মুখস্ত করতে সক্ষম । ক্লাস এইটের শিক্ষার্থীও অনার্সের বই মুখস্ত করে উত্তর দিতে সক্ষম । তা হলে শিক্ষার আল্টিমেট গোলই তো পরিবর্তন হয়ে গেলো ।

আরেকটা বিষয় হল যে কেন আমার অন্যের লেখাকে পুরো মানা লাগবে ???
আমি যদি এর চেয়ে আলাদা ভাবি আর আমার ভাবনা যদি ক্ষতিকর না হয় তবে কেন সেটি সঠিক হবে না ?
কেন আমার অন্যের বক্তব্যকেই অমোঘ বাণী হিসেবে ধরে নিতে হবে ?

ঢাকা এয়ারপোর্টে এরিয়ায় একটি স্কুলে পড়ার সময় ক্লাস সেভেনে ঐকিক নিয়ম স্যারের দেখানো ফর্মুলায় কেন করিনি সেই জন্য আমার উপর তিনটা বেত ভেঙেছিল স্যার । না আপনি যাই বলুন না কেন , যতই বুঝান না কেন যে , শিক্ষক যা করেন মঙ্গলের জন্যই করেন তাও আমি উনার কথা ভুলতে পারবো না । একই ভাবে অন্য আরেকটি হাইস্কুলে পড়ার সময় হায়ার ম্যাথের শিক্ষক ওনার নিয়ম ফলো না করার জন্য ম্যাথে আমাকে সোজা শুন্য দিয়েছিলেন !!!
এসব শিক্ষকের প্রতি আমার কোন শ্রদ্ধাবোধ নেই । পাস করে বের হয়ে তাদের কবল থেকে রক্ষা পেয়েছি সেটাই আমার পক্ষে ভাল ।

স্কুলে পড়ার সময় ভাবসম্প্রসারণ এলো , "পাপীকে নয় , পাপকে ঘৃণা কর"
আমি উত্তর দিয়েছিলাম , আমি এই কথা মানি না । পাপ ও পাপী উভয়কেই ঘৃণা করা উচিৎ । এই কারণে স্কুলে হুলস্থুল , ছাত্র এত বড় কথা বলে কোন মুখে !!! কবির বাণীর বিরোধীতা !!!

অথচ আজকে যখন দেশে জঙ্গিরা নিহত হচ্ছে তখন তাদের বাবা মাও লাশ নিচ্ছেন না লজ্জা আর ঘৃণায় । কেন এখন শুধু জঙ্গিদের ঘৃণা না করে জঙ্গিবাদের ঘৃণা করা গেলো না !!

এরপর বলতে হচ্ছে মেধা কিভাবে কাজে লাগাবো আমরা । সবাই তো সবজান্তা নয় । কেউ একযোগে সব বিষয়ে সমান ভালো হতে পারে না । হয়ত কিছু বিষয়ে তার দক্ষতা আর আগ্রহ দুটোই বেশি । যেমন কোন শিক্ষার্থী যদি ইংরেজিতে ভাল নাও হয় তো দেখা গেল যে সে গণিতে খুব পারদর্শী । তাহলে কেন ইংরেজিতে দুর্বলতার জন্য তার গণিত শিক্ষার সুযোগ হবে না । যে যেই সেক্টরে দক্ষ তাকে অন্য গুলোর জন্য প্রেসার না দিয়ে ওই খানেই যাতে ভাল করতে পারে সেই পদক্ষেপ কেন নেয়া হচ্ছে না । কেউ মুখস্ত করতে পারে না কিন্তু কম্পিউটার তার আগ্রহ ও দক্ষতা ভাল , তাহলে কেন তাকে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কম নাম্বারের জন্য কম্পিউটার প্রকৌশল পড়তে দেয়া হবে না ।


কবে যে বাংলাদেশের এই জিনিস গুলো বদলাবে সেই অপেক্ষায় আছি । শিক্ষা জাতির মেরুদন্ড তবে সিস্টেমের ভুল ব্যাকফায়ার করতে পারে ফলে জাতি এ প্লাস পেয়েও বলবে নেপালের রাজধানীর নাম নেপচুন !
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৭ সকাল ১১:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×