somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে । বিজ্ঞান পোস্ট

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে এমন খবর ইন্টারনেটে ছড়ায় যে অমুক তারিখে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে :(
এসব খবর অনেক প্যানিক সৃষ্টি করে সমাজে ।
অবশ্যই এই পৃথিবী আর সৌরজগতের শেষ আছে । এটা সাইন্স কিংবা রিলিজিয়ন উভয়ের কথা।

রিলিজিয়ন এর দিকে যাবো না তবে কি কি কারণে এই সাধের পৃথিবী ধ্বংস হতে পারে আসুন দেখা যাক ;)

এক. গ্রহাণুর আঘাত ।

উপগ্রহ থেকে ছোট আকারের মহাকাশীয় পাথরখন্ডকে গ্রহাণু বলে। এর আকার এক সেমি হতে কয়েক কিঃমিঃ পর্যন্ত হতে পারে। পৃথিবীকে প্রতিদিন প্রায় ১০০ টন মহাকাশীয় ধুলা আর ছোট পাথর খন্ড আঘাত করে তবে পৃথিবীকে তথা মানবকুলকে ধ্বংস করতে মিনিমাম ১০-২০ মাইল সাইজের গ্রহাণুর আঘাত প্রয়োজন তাও গ্রহাণুটি পাথর বা ধাতুর তৈরি হতে হবে । বরফ বা ধূলিকণা এটা পারবে না । এছাড়া পানিতে হিট করলে ইমপ্যাক্ট কম হবে । আজ থেকে ৬০ মিলিয়ন বছর আগে ৬ মাইল আকারের একটি গ্রহাণুর আঘাতে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় । তবে বর্তমানে এমন সম্ভাবনা খুব কম । এছাড়া স্পেস প্রব এর সাহায্যে এসবের উপস্থিতি ঘটনা ঘটার বহু আগেই ডিটেক্ট করা সম্ভব

দুই . সূর্যের জ্বালানি শেষ হয়ে যাওয়া

সূর্য নামের আমাদের প্যারেন্ট নক্ষত্রটি একসময় জ্বালানি শেষ হয়ে যাবে তখন এটি রেড জায়ান্ট এ পরিণত হবে । ওইসময় সূর্যের ব্যাস এত বড় হয়ে যাবে যে পৃথিবীকে গিলে ফেলবে । তবে এটা ঘটতে আরো ৮ বিলিয়ন বছর বাকি

তিন. মিল্কিওয়ে গ্যালাক্সিতে সুপারনোভা বিস্ফোরণ

সূর্যের চেয়ে ১৫ গুন ভারী তারায় জ্বালানি শেষ হলে তখন তাতে সুপারনোভা বিস্ফোরণ ঘটে । এটি এতোটাই শক্তিশালী যে এর এক সেকেন্ডে যে শক্তি উৎপাদিত হয় সেটি সূর্যের সারা জীবনের শক্তির চাইতেও বেশি। সুপারনোভার শক ওয়েভ আর চার্জড পারটিকেল পৃথিবীর সব প্রাণকে পুড়িয়ে ফেলতে পারে নিমিষেই কিংবা বায়ু মন্ডল উধাও আর সব পানিকে বাষ্পে পরিণত করে ফেলতে পারে। তবে পৃথিবীর নিকটবর্তী এত বড় কোন তারা নেই যেটার থেকে এরকম ভাবে আমরা আক্রান্ত হতে পারি । পৃথিবীর তথা সৌরজগতের নিকটবর্তী যে তারাটির সুপারনোভা হওয়ার সম্ভাবনা আছে সেটি হলো আই.কে পেগাসি যা কিনা ১৫০ আলোক বর্ষ দূরে । এত দূর যে এর রেডিয়েশনের ফলে আমাদের বলার মত কোন ক্ষতির সম্ভাবনা নেই ।


চার. পৃথিবীর ম্যাগনেটিক পোল বদলে যাওয়া

পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কয়েক মিলিয়ন বছর পর পর বদলে যায় । অর্থাৎ উত্তর মেরু হয়ে যায় দক্ষিণ মেরু আর দক্ষিণ মেরু হয়ে যায় উত্তর মেরু। এটা খুবই স্বল্প সময়েই ঘটে যায় তাই এর ফল মারাত্মক নয় তবে এটি দীর্ঘস্থায়ী হতে পারে । আর যদি সেটা হয় তবে পৃথিবীর জীবকূলের বিশাল ক্ষতি হবে । যেমন জেনারেটর , বৈদ্যুতিক মোটর , ঘড়ি , কম্পাস , ট্রান্সফরমার , এসব আর ঠিকমতো কাজ করবে না। এতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে যাতে অনেক লোক মারা যাবে । এছাড়া সূর্যের থেকে আগত ক্ষতিকারক রশ্মি ও চার্জড কণা সরাসরি পৃথিবীতে পড়বে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে । তবে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার ঘটনা ঘটবে না

তাই এখন থেকে আর প্যানিক নয় ।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×