বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান হলেন প্রধানমন্ত্রী । তার কথার উপরে কথা বলার রাইট কিংবা অর্ডার ভায়োলেট করার কোন ক্ষমতা দেশের কোন সরকারি কর্মকর্তা , কর্মচারী কিংবা মন্ত্রী এমপির নেই(সোজা কথায় দেশের নির্বাহী কাজে নিযুক্ত সরকারি বেতনভোগী সবাই পিএম এর আদেশের বাইরে কথা বলতে পারেন না বা সিদ্ধান্ত এডিট করতে পারেন না কিংবা এটির সমালোচনাও করতে পারেন না)
বর্তমানে যা দেখছি, পিএম যে কথা দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তার উপরে ঔদ্ধত্য দেখাচ্ছে দুই সচিব ও কিছু মন্ত্রী !
এদের শপথ করানোর সময় কি এসব বিষয় জানানো হয় না যে, সুপ্রিম লিডারের কথার বিরোধিতা করা যায় না !
এনিওয়ে, সব সম্ভবের দেশ বলে কথা !
সেক্ষত্রে , সংসদে দাঁড়িয়ে বলা কথা যদি না রেখে একান্ত কোটা পুরোপুরি বাতিল না করলে তবে রাখতে পারেন কোটা তবে সেটা কোনভাবেই ১০% এর বেশি না । আর পাঁচ দফা তো আগেই বলা আছে । ওটা বাস্তবায়ন করুন ।
আর গতকাল নিউজে দেখলাম , সরকারি দলের জেনারেল সেক্রেটারি ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন নতুন প্রজন্মের ভোট তাদের দরকার , ২০০৮ এ জেতার সময় তাদের ভূমিকা অনেক বড় ছিলো !
বেশ কথা , এটা অনুধাবন করতে পারাটা খুবই পজিটিভ । অনুধাবন যদি এটা তারা করেই থাকে তবে কোটা যে কতবড় ইস্যু তরুণদের কাছে সেটাও নিশ্চয়ই বুঝার কথা। কাজেই সবসময় পজিটিভই আশা করি আমাদের পলিটিক্যাল মাস্টারদের কাছে ।
ওহ ভালো কথা, বাংলাদেশ মহাকাশে দেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট পাঠিয়েছে । ঐটা নিয়ন্ত্রণের জন্য সরকার আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সেরা মেধাবী শিক্ষার্থীদের কিছুসংখ্যককে বেছে নিয়েছেন এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছেন। তারা বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে বসে এটা নিয়ন্ত্রণ করবে ।
এখন কথা হলো, একটা স্যাটেলাইট চালাতে যাদের নিয়োগ দিলেন ওখানে তো মেধাই খুঁজলেন , কোটা দিয়ে কাউকে আনলেন না । তাহলে , যারা ১৭ কোটি লোকের একটা দেশ চালাবে ঐখানে এত তামাশা কেন ?! ওখানে কেন কোটা রেখেছেন ? স্বভাবতই মনে এমন প্রশ্ন জাগে
আমাদের পিএম যথেষ্ট প্রজ্ঞাবান ও বিচক্ষণ । আশাকরি তিনি পার্লামেন্টে দেওয়া ওনার কথা রক্ষা করবেন এবং দ্রুতই সমস্ত সরকারি চাকরিতে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করার ব্যবস্থা নিবেন । যদি কতিপয় কূটকৌশলী আমলার জন্য এটা সম্ভব না হয় তবে কোটা সংস্কার সংক্রান্ত ছাত্রদের যৌক্তিক পাঁচ দফা দাবি মেনে ওটা দ্রুত বাস্তবায়ন করার উদ্যোগ নেবেন।
হয় বাতিলের প্রজ্ঞাপন
নয় পাঁচ দফা বাস্তনায়ন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


