বাংলাদেশের বিয়ের বাস্তবতা
এটা কোন সমীক্ষা বা গবেষণা ভিত্তিক তথ্যের দ্বারা প্রাপ্ত পোস্ট নয় । অনেকটা বাস্তব অভিজ্ঞতা ভিত্তিকই বলতে পারেন ।
বাংলাদেশে যে বিয়ে হয় তার কয়টা মানুষের বিয়ে ???
প্রশ্নটা শুনতেই অদ্ভুত লাগছে তাই তো ?
আসলে প্রশ্নটা মাথায় আসার কারণটাও অদ্ভুত । জীবনটা খুব বেশি যে বড় তাও না.....কিন্তু অনেক ঘটনাই বিশেষত বলবো যে প্রচুর বিয়ে প্রত্যক্ষ করেছি । বিয়েগুলোতে মানুষের সাথে মানুষের বিয়ে খুব কমই হয়, আদতে অধিকাংশই হলো সাদা চামড়া আর পদবি-প্রতিপত্তির মিলন । তাই বলে বিষয়টা এমন না যে সাদা চামড়া বা বিত্তশালীদের বিয়ে করাটা ভুল । আমার কথাটা হলো এই যে, বিয়ের সময়ে মানুষ ওই সাদা চামড়া ও প্রতিপত্তির দাঁড়াই বেশি প্রভাবিত হয়, ওসবের দিকেই বেশি ঝোঁকে।
বিয়ের সময়ে মেয়ে কতোটা শিক্ষিত, একাডেমিক কোয়ালিফিকেশন, চরিত্র ইচ্ছা কোনটা কি গুরুত্ব সহকারে দেখা হয়....?......অন্তঃত চামড়ার রং, উচ্চতা, বাবার সম্পত্তি এগুলোর চাইতে বেশি......?
কিংবা ছেলের বেলায় তার চরিত্র, ইচ্ছে, অভ্যাস, লক্ষ্য এগুলো কি কোনদিনও কন্যাপক্ষ ভেবে দেখেন.....অন্তঃত ছেলের পদবি কিংবা আর্থিক স্বচ্ছলতার চাইতে বেশি ?
তাহলে বিয়েটা কি আসলেই দুটো মানুষকে এক করছে নাকি দুটো এট্রিবিউটকে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




