মরণের সাথে যখন হয়ে যাবে দেখা
পড়ে রবে ডায়রি থেমে যাবে লেখা
কথাহীন নিষ্প্রাণ পড়ে রবে দেহ
একা হবে যাত্রা যাবে নাতো কেহ।
প্রাসাদ হবে সিমসাম মৃত্রিকার তৈরি
শুতে হবে সেখানে হোক যতো বৈরি
প্রিয়দের দেখা নাই থাকো যত মন্দ
অনলাইন অফলাইন সবকিছু বন্ধ।
যা কিছু রেখে যাবে সব হবে অন্যের
হিসাবের নতিনামা হয়ে যাবে শূন্যের
তর্জন ও গর্জন হবে সব-ই বৃথা
সঞ্চিত সুখটার হয়ে যাবে চিঁতা।
প্রাসাদেতে বাতি নেই ঘুটঘুটে আঁধার
সামিয়ানা বাঁশদিয়ে বিছনাটা কাদার
মরণ থেকে কখনো যে ছাড় মিলেনা
ধনী গরিব সবার হলো শেষ ঠিকানা।

সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




