somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মাওলার প্রেমে সিক্ত হোক মন

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাওলার প্রেমে সিক্ত হোক মন


চিন্তাশীল কর্ম, জবাবদিহীতার ভয়, প্রতিদানের আকাঙ্খায় পরিচালিত জীবন পরম সুখ লাভ করেন। পরচর্চা-পরনিন্দা হতে যে কান সর্বদা বিরত থাকে, অশ্লীল বাক্য ব্যবহার হতে যার জবান হেফাজতে থাকে, অন্যের ক্ষতির চিন্তা যে হৃদয়ে স্থান পায়না, সেই মহান আত্নাই মহান প্রভুর যাবতীয় নাজ-নেয়ামত ভোগ করার অধীকার রাখেন। আর আমরা তো টিকে আছি সেই সকল মহামানবদের ওসিলায়।
সদা মৃত্যুর ভয়, মহান প্রভুর দরবারে হাজিরা দেবার আতঙ্ক যার হৃদয়ে বদ্ধমূল তার দ্বারা অন্যের হ্বক নষ্ট হয়না। মাওলাকে না পাওয়ার বিরহে তার অন্তর মৌচাকের মতো ছিদ্র ছিদ্র হয়ে যায়। মাওলার বিরহে যিনি দিগ্বিদিক ছুটে বেড়ান, অন্যের ভাবনায় সময় কাটানোর সময় তার কোথায়? সেতো ঐ মধুময় ক্ষণের অপেক্ষার প্রহর গুনতে থাকেন, যখন মহান প্রভুর নির্দেশে তার পবিত্র আত্নাকে ফেরেশতারা পরম সুখের জান্নাতে দাখিল করবেন। ঐ মূহুর্তের জন্য তার হা-হুতাশ চলতেই থাকে যে মুহুর্তে সে তার মাওলার দিদারে মশগুল থাকবে। মাওলার ঐ পাগলের জন্য জান্নাতও কম হবে। মাওলার দিদারের মাধ্যমে তার অশান্ত হৃদয় শান্ত হবে, অন্য কোন নেয়ামতে নয়।
শোকে, বিরহে, আনন্দে মানুষ কাঁদে। এতো জল কোথা হতে আসে? হাজার ফোঁটা অশ্রুবিন্দুর নহর যে চোখ থেকে প্রবাহিত হয় তার পুরুষ্কার জান্নাত, মাওলার দিদার। মাওলার দিদার ও জান্নাতের মধ্যে তার প্রতিবদ্ধকতা শুধু মৃত্যু। মৃত্যু সংগঠিত হওয়ার সাথে সাথে মাওলার প্রতিশ্রুত পুরুষ্কার সে লাভ করে। তার ওযু, রুকু, সিজদা, তেলাওয়াত, কোরবানি, তাহাজ্জুদ, মোরাকাবা-মোশাহাদা, লেনদেন, দুনীয়াদারী, শরিয়াত, মারেফাত, তার দেখা, পানাহার সবকিছুতেই অন্তর দিয়ে মাওলার উপস্থিতি সে অনুভব করে। জীবন দিয়ে হলেও সে মাওলার হুকুমের তাবেদারিতে লিপ্ত থাকে। দুনীয়ার কোন মোহ তাকে তার মাওলা থেকে বিচ্ছিন্ন করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে তার সেই সকল বন্ধুদের পদাঙ্ক অনুসরন করার তাওফিক দিন। আমিন।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

লিখেছেন অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

×