somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

আসুন, সন্তানের বিষয়ে সিরিয়াস হই

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন, সন্তানের বিষয়ে সিরিয়াস হই

►মানুষ মানুষকে ভালবাসে, মানুষের জন্য মানুষ সর্বোচ্চ ত্যাগ করে, ভালবাসার নিদর্শন স্বরুপ মানুষ মানুষের জন্য প্রাণের মায়া ত্যাগ করার নজির মানব সমাজে কম নয়। এটি শুধুমাত্র ভালবাসার দাবী থেকে, মানবিকতার দাবী থেকেই করা সম্ভব অন্য কিছুতে নয়।

► মানুষ তার ক্ষুদ্র স্বার্থ আদায়ের জন্য হত্যার মতো জঘন্য অপরাধ করতেও দ্বিধা করেনা। প্রতিদন্দ্বিকে কুপোকাত করতে মানুষ হ্ত্যার মতো জঘন্য অপরাধ ও তার ধরন যুগে যুগে বিচিত্রভাবে প্রকাশ পেয়েছে। প্রেম-ভালবাসা, অর্থ, জমিজমা, লোভ-লালসা, সুনাম বিভিন্ন কারণে মানুষ মানুষের সাথে শত্রুতা পোষণ করে এবং কখনো কখনো তা হত্যাকান্ডেও রূপ নেয়।
► সৃষ্টির আদি হতে অদ্যাবদি সকল আবিষ্কারে মানুষের অবদান অস্বীকার করার নয়। মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে, হিংস্র জীব জন্তুর আক্রমণের শিকার হয়েছে তখন মানুষ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বিপদ হতে উদ্ধার করেছে। বেঁচে থাকার আর্তনাদ যখন প্রতিধ্বনি হয়ে সাত আসমান হতে ফিরে এসেছে তখন মানুষেই মানুষের পাশে দাঁড়িয়েছে। শ্রম দিয়ে, ভালবাসা দিয়ে তৈরী করেছে আজকের রর্তমান সুন্দর বাসযোগ্য পৃথিবী।
► পাশাপাশি আধিপত্য ও লোভের বশবর্তী হয়ে মানুষ কখনো কখনো তার পশু প্রবৃতিকে জাগ্রত করেছে । সমাজে দেখা দিয়েছে ক্রোধ, হিংসা। ফলাফল মানুষই ভোগ করেছে।
► সমাজ সব সময় দুই শ্রেণীর মানুষের অংশগ্রহণে চালিত হয়ে এসেছে। শোষিত ও শাষিত, অত্যাচারী ও অত্যাচারীত। অত্যাচারীত মানুষ স্বার্থের দন্দ্বে কখনো কখনো জীবনের সেরা বস্তুটিও হারিয়েছে। দেশ ও সমাজ হারিয়েছে জাতির ভবিষ্যত। স্বজন হারিয়ে জীবন নামের ডিঙ্গি খানিরে ভিড়িয়ে রাখেনি কেউ। দুখের সাগরে ভাসতে ভাসতে একসময় ঠিকই তার গন্তব্য খুজে নিয়েছে। প্রিয় জনকে ভুলে গেছে, মেনে নিয়েছে কঠিন বাস্তবতা।
► যে ব্যক্তি হত্যাকান্ডের সিকার হয় সে যেমন কোন মায়ের সন্তান তেমনি যার দ্বারা হ্ত্যাকান্ড সংগঠিত হয় সেও কোন মায়ের সন্তান। কোন সন্তানই হত্যাকারী, মাদকাসক্ত, অপরাধী হয়ে ভূমিষ্ঠ হয়নি, হয়না। পরিবেশ পরিস্থিতি তাকে অপরাধ প্রবণ হতে সাহায্য করে। অপরাধ যখন কারো পেশায় পরিণত হয়, অপরাধ যখন রুটি-রুজির ভিত্তি হয়ে দাঁড়ায় তখন তার কাছ থেকে জাতি কাঙ্খিত উন্নয়ন পায়না। ধীরে ধীরে সমাজ ও দেশ ধ্বংস হয়ে পড়ে। মানুষ অপরাধীর অমঙ্গল কামনা করে, মৃত্যুতে মিষ্টি বিতরণ করে, হাফ ছেড়ে বাঁচে। কিন্ত আমরা কখনো ভাবিনা, আজ যে অপরাধী, হত্যাকারী সে তো অপরাধী হয়ে, হত্যাকারী হয়ে জন্মায়নি। আমরা কি ভেবেছি অপরাধীর পিছনেও অপরাধী থাকে, হত্যাকারীর পিছনেও হত্যাকারী থাকে। ছোট অপরাধী, বড় অপরাধী, মেঝ অপরাধী, সেজ অপরাধী, ছিচকে অপরাধী, অদৃশ্য অপরাধী, দৃশ্যমান অপরাধীর সমন্বয়েই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, নৈতিকতার অবক্ষয় ঘটে।
► হত্যা খুন ধর্ষন দেখতে দেখতে অভ্যস্ত আমাদের মন আজ পাথর হয়ে গেছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলেছি, রুখে দাঁড়ানোতেও আমরা আজ অন্যায় খুঁজে পাই। ঝড়, জলোচ্ছাস, ভূমিকম্প, ভূমিধ্বস মহামারিগুলোতো হবেই। এগুলোইতো আমাদের প্রাপ্য।
► আমি আমার সন্তানকে ভালবাসি, আপনি আপনার সন্তানকে। আমি যেমন আশা করি আমার সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, দেশ ও জাতির সেবা করবে তেমনি আপনি করেন। সন্তানদের ভাল চাইতে সব অভিভাবকরাই সমান। কিন্তু সন্তান মানুষের মতো মানুষ হওয়ার পিছনে আমার কতটুকু চেষ্টা করি। আজ সমাজে যে হত্যাকারী, যে ধর্ষক, যে ডাকাত, যে চোর, যে অপহরকারী, যে ছিনতাইকারী সে কি আমার সন্তান নয়, সে কি আপনার সন্তান নয়, সে কি এদেশের সন্তান নয়? আমি আদমের বংশধর আর আপনি কি নরাধম ? তাহলে চোখ বুঝে থাকা কেন?
► সন্তানের যখন জীবন সাজানোর সময়, গড়ার সময়, পাঠশালায় গিয়ে নীতি নৈতিকতা শেখার সময় ঠিক সেই সময় আমরা নিজেদের ক্যারিয়ার গঠনের পিছনে দৌড়াতে থাকি, অর্থ বিত্ত সংগ্রহে দৌড়াতে থাকি। সেই সুযোগে আমার আপনার সন্তান পার্কে, রেস্তোরায়, নিষিদ্ধ পল্লিতে, সিডির দোকানে ভোগ বিলাসে লিপ্ত থাকে। একদিন দুদিন করে নেশায় পরিণত হয় তাদের আগ্রহগুলো। নেশা, ব্যাভিচার হয়ে পড়ে তাদের নিত্যদিনের সঙ্গি। যখন ধরা পড়ে তখন আর কিছু করার থাকে না। সংসার ও সমাজে ঝড় নেমে আসে। না হয় নিজের ক্যরিয়ার গড়া না হয় সন্তানের। স্পষ্টভাবে প্রত্যেকের মনে রাখা উচিত ক্যারিয়ার গঠনের সময় বিবাহের পূর্বে, বিবাহের পরে নয়। বিশেষত সন্তান জন্মাবার পরেতো নয়ই। এই সময় শুধু সন্তানের ভবিষ্যত আর ক্যারিয়ারই একমাত্র চাওয়া হওয়া উচিত।
► সন্তান মানুষ হলেই পিতার সুনাম, দেশ ও জাতির সুনা্ম। তাই সন্তানদের প্রতি আরো সিরিয়াস হওয়া দরকার, আরো মনোযোগী হওয়া দরকার। আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, আপনারটাও । আমার সন্তান যেমন আমার তেমনি, আমার সন্তান আপনারও । আপনার সন্তান যেমন আপনার ঠিক তেমনি আপনার সন্তান আমারও । সেই বোধ টুকু জাগ্রত হোক সকলের হৃদয়ে। তাই আসুন সন্তানের বিষয়ে আমরা আরো সচেতন হই। ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×