somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

“ একে নষ্ট করে দশে কষ্ট পায়”

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ একে নষ্ট করে দশে কষ্ট পায়”
স্কুলে পড়াকালীন সময়ে বাসা হতে প্রায় 1 মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হত। সেই সময় উপ পলিশ কমিশনারের অফিসের সামনে ডিউটিরত দুজন কনস্টেবলকে আসা যাওয়ার পথে সালাম দিতাম। পুলিশ দেখলে মনে শ্রদ্ধা জেগে উঠত। আর ভিতরে ভিতরে পুলিশ পুলিশ ভাবটা মনে বেশ র্কা্যকর ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শিশুকালের এই মায়ায় কোন খুত ছিল না। ছোটবেলা বন্দর হাসপাতালে গুলিবিদ্ধ একজন পুলিশের লাশ দেখে খুব কষ্ট লেগেছিল। সেই স্মৃতি আজো মনে পড়ে।
মানুষ মানুষকে ভালবাসে, শ্রদ্ধাকরে, ভয় করে, সম্মান করে। ভয়ভীতি সম্মান শ্রদ্ধা মনের গভীর থেকে উদঘাটিত হয় এবং দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত হয়। অবশ্য পরিবেশ পরিস্থিতি ঘটনার পরিক্রমা অনেক সময় মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটায়।
মানুষের কাছ থেকে মানুষের ভাল আচরণ, ভাল ব্যবহার পাওয়া ধর্মীয় এবং রাষ্টীয় অধিকার। সকল পেশার মানুষকে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখা উচিত হলেও কোন কোন পেশার মানুষ তারও বেশী পাওয়ার হকদার বলে আমি মনে করি। যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
4 নভেম্বর 2015 তারিখে ঢাকা আশুলিয়া চেকপোষ্টে কর্তব্যরত পুলিশ কনস্টেবল মুকুল হত্যা এবং এর পূর্বে পুলিশ হত্যা জনমতে ভীতি এবং হতাশা সঞ্চার করেছে। আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর প্রতি আক্রমন জনগণের অসহায়ত্বকে আরো প্রকট করে তুললো। কেন এই হত্যাকান্ড? 16 কোটি জনগনের নিরাপত্তায় যারা জান মাল নিদ ঘুম হারাম করে নিশ্চিত করে তারা যদি হত্যাকান্ডের , সন্ত্রাসী আক্রমনের শিকার হয় তাহলে সাধারন জনগনের শেষ আশ্রয়স্থল কোথায় তা ভাবার সময় এসেছে। ঘটনার প্রেক্ষিতে সন্ত্রাসীদের গুলি করার নির্দেশ পরিবেশ পরিস্থিতিকে কতটুকু ঠান্ডা করবে তাও ভাবতে হবে।
কথায় বলে “ একে নষ্ট করে দশে কষ্ট পায়” রাস্তায় চাঁদাবাজি, অবৈধ লেনদেনে আসামীকে ছেড়ে দেয়াসহ বিভিন্ন কারণে অকারণে পুলিশের ভাবমূর্তি নিয়ে জনমনে প্রশ্ন আছে। আবার কথাও ঠিক যে, দেশের সকল পুলিশ দুর্নীতিগ্রস্থ নয়। অর্থের বিপরীতে পেশাকে কলংকিত করে এমন পুলিশ খুব কম আছে। তবে, দু’এক জনের জন্য পুরো ডিপার্টমেন্ট প্রশ্ববিদ্ধ হয়। জনগণ যদি পুলিশের সাথে থাকে সন্ত্রাসীরা মজবুদ ভাবে দাঁড়াতে সক্ষম হবে না। তাই জনগণের বিশ্বাস আস্থা আগে অর্জণ করতে হবে। রাজণৈতিকভাবে ব্যবহার হওয়া যাবে না। নেতাদের সাথে অপ্রোয়জনে সখ্য গড়া যাবেনা। জনগণের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে আগাতে হবে। সাধারন জনগন যেন ভোগান্তির সিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় কথা পুলিশ জনগনের বন্ধু সেই ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রশাসনকেই এগিয়ে আসতে হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×