somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বক্তব্য স্পষ্ট হওয়া উচিত

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বক্তব্য স্পষ্ট হওয়া উচিত

প্রকাশক ও ব্লগার ওয়াশিকুর রহমান হত্যাকান্ডে তার পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন, ব্লগার সমাজ ও দেশবাসী শোকাভিভূত। যে কোন অপরাধ মেনে নেয়া যায়না, এমন হত্যাকান্ডতো নয়ই। মানবতার চরম দুর্যোগের এই মূহুর্তে শিক্ষকছাত্র, রাজনীতিবিদ, সাধারন-অসাধারন, বিদেশী-স্বদেশী, লেখক-প্রকাশক, পাঠক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউই আজ নিরাপদ নয়। জনগণের ভীতিকর মুহুর্তে যারা এগিয়ে এসে নিরাপত্তাবিধান করে তারাও আজ চরম উদ্বেগ উৎকন্ঠায় দিনাতিপাত করছেন। এ অবস্থা হতে কবে উত্তোরন ঘটা সম্ভব হবে তা আমরা কেউ নিশ্চিত নই।

প্রকাশক ওয়াশিকুর এর বাবা একজন শিক্ষক ‍যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে আসছিলেন। সন্তান খুন হওয়ার পরপর খুনের বিচার চান না মর্মে প্রতিক্রিয়া ব্যক্ত করে 16 কোটি জনগণের মনের ক্ষোভ ও কষ্টের প্রতিধ্বনি করেছেন এবং পাশাপাশি তার বক্তব্যে দেশের বিদ্যমান প্রচলিত আইন ও রাজনৈতিক দর্শনের প্রতি চরম অনাস্থাও ফুটে উঠেছে যা সচেতন মহলে উনার অবস্থান ও বিশ্বাস সম্পর্কে প্রশ্নবিদ্ধ করে। প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার কারণে তিনি সন্তান হত্যার বিচার চান না মর্মে আক্ষেপ করে বললেও পরবর্তীতে তিনি ঠিকই মামলা করেন। মামলা, গ্রেফতার, ফাঁসি দিয়ে কি হবে? তার সন্তান তো আর ফিরে আসবে না বলেও তিনি আক্ষেপ করেছেন। দু’ রাজণৈতিক পক্ষকে তিনি সুধরানোর এবং মানসিকতা পরিবর্তনেরও বার্তা দিয়েছেন। এখন প্রশ্ন হলো,

► দেশের প্রচলিত আইনের প্রতি যদি তার আস্থা না থাকে তাহলে কোন আইনে তিনি তার সন্তানের বিচার চান।
► তিনি আসলে কোন মতাদর্শ বা দর্শনে বিশ্বাসী তা স্পষ্ট করা উচিত। কেননা আমরা সাধারন নাগরিকরা দেশের প্রধান দু’দল ছাড়াতো আর কারো কথা কল্পনা করিনা।
প্রাচ্যের অক্সফোড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যখন প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি অনিহা প্রকাশ করে ইশারা ইঙ্গিতে বিকল্প পথ খুজেন তখন বিষয়টিকে সহজভাবে মেনে নেওয়া যায় না। খুন হ্ত্যা এ দেশে এই প্রথম নয়। কিন্তু বিচার ব্যবস্থা, প্রচলিত নিয়ম কানুন পরিবর্তনের সুর এতোদিন তুলেননি কেন। সন্তান হারানোর পরে কেন তিনি অন্য কোন রাস্তা অনুসন্ধানে ব্যস্ত। তাহলে তিনি কি আবেগ প্রবন হয়ে কথা বলছেন ? নাকি, সন্তান হারানোর শোকে তিনি বুঝতেই পারছেন না আসলে তিনি কি বলছেন। 2য় কারণটি আমার মনে হয় না। তাই স্যারের অনিহা বা অনাস্থার এই বার্তা খতিয়ে দেখা উচিত এবং পাশাপাশি প্রকাশক, ব্লগারসহ সকল খুনের সঠিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা বিধান করা হোক । এই প্রত্যাশায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×