somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

সরকার মাধ্যমিক পর্যায়ে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বইপুস্তক পৌছে দিচ্ছেন।
নিসন্দেহে এটা সরকারের সফলতা, স্বীকার করতে হবে। ভাবতে ভাল লাগে যে শিক্ষাক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব নাই। তবে, মাঝে মাঝে প্রশ্নপত্র ফাঁসের কারণে দায়িত্বশীলদের আন্তরিকতার ব্যাপারে প্রশ্ন জাগে।
তবে চিন্তার কারন হলো, শিক্ষাক্ষেত্রের সর্বত্র নজরদারি আছে কিনা?
সরকার বছরের প্রথম দিন স্কুলে বইপুস্তক সরবরাহ করেন, ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু দেশের বেশিরভাগ স্কুলগুলো বছরের তিন মাস অতিক্রম করার পরেও শিক্ষার্থীদের হাতে সিলেবাস পৌছে দিতে সক্ষম হয়না।
এর পিছনে কোন যৌক্তিক কারণ আছে কিনা আমি জানিনা। এই ধরনের কার্যকলাপ সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করে কিনা ভেবে দেখবেন।
৫ম, ৮ম ও ১০ম শ্রেণীতে পরীক্ষার পূর্বপ্রস্তুতির পূর্বে বাধ্যতামূলকভাবে বিদ্যালয়ে কোচিং করার বিষয়ে শিক্ষকগণ যোভাবে চাপ সৃষ্টি করেন সেটা অনেকটা বাড়াবাড়ির পর্যায়ে পড়ে। সকল অবিভাবকদের কোচিং খরচ মেটানোর সামর্থ থাকেনা। কোচিং না করলে পরীক্ষায় নাম্বার কমিয়ে দেবার হুমকি দেয়। উপর মহল ওটা জানেন কিনা তা বলতে পারছিনা। এ ব্যাপারে দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি।
বোর্ড হতো যে বই সরবরাহ করা হয় নিঃসন্দেহে সেগুলোর গুনগতমান অনেক উর্দ্ধে। তারপরও বিভিন্ন লেখকদের বই বিদ্যালয়ে পাঠ্য করার পিছনে কিছু শিক্ষকদের দুরভিসন্ধি কাজ করে। ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত ইংরেজী গ্রামার ও ব্যাকরন যে নিপুনভাবে উপস্থাপন করা হয়েছে তা অনুসারে পড়ানো হলে আর কোন লোখকের বই পড়া দরকার নেই কিন্তু বিদ্যালয়ে ঐ বইগুলো না পড়িয়ে অন্য লেখকের বইকে পাঠ্য করার পিছনে আর্থিকভাবে অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যই নিহিত থাকে। সব অবিভাবকের আর্থিক সামর্থ সমান থাকে কি না সেটা ভেবে দেখবেন।
মাননীয় প্রধানমন্ত্রী বাচ্চাদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বুঝে বিভিন্ন সময় বক্তৃতা দিয়ে থাকেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাশ করার পরে বাচ্চাদের খেলাধুলার সময়টা বের করা কতটা কষ্টকর তা দায়িত্বশীলগণ ভেবে দেখবেন।
৬ষ্ঠ শ্রেণীতে ১৬ টি বই পড়ানো হয়। মনে হয় সেটা বয়স ও ক্ষমতার তুলনায় অনেক বেশি।
বিদ্যালয় থেকে বাধ্যতামূলকভাবে বেশি দাম দিয়ে খাতা কিনতে হয়। নজরদারি চাই।

শিক্ষাক্ষেত্রে দুরদর্শী নেতৃত্ব চাই। আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ গড়ে তুলতে যে সমস্ত বাধার সম্মুখীন আমরা হচ্ছি তার বেশিরভাগই বিদ্যালয় কর্তৃপক্ষের সৃষ্টি।

মহান শিক্ষামন্ত্রীর মহনুভবতা কামনা করছি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×