একটু কম মূল্যে, একটু সাশ্রয়ী দামে ভাল মানের পছন্দের জিনিস কে না চায় ?
যদি সেটা হয় মোবাইল, ল্যাপটপ- তাহলেতো কথাই নেই।
সুন্দর, পছন্দের আর সাশ্রয়ী জিনিস কিনতে আমরা অনেক সময় হুমড়ি খেয়ে পড়ি।
যদিও তা পুরাতন হয় ।
“একটু পুরাতন, কয়দিন আগে কিনেছি; নেহায়েত টাকার দরকার তাই এতো অল্প দামে বিক্রি করছি; তাছাড়া, আপনি আমার এতো পরিচিত, এতোদিন ধরে আপনার সাথে সুস্পর্ক আপনার থেকেতো আর দাম চাইতে পারি না ”
এই ধরণের চটকদার কথা আমরা প্রায়ই শুনে থাকি, যখন কম মূল্যে খুব দামি কিছু পেতে চাই।
ল্যাপটপ, পুরাতন অংলকার, দামী মোবাইল, কিছু দিন আগের কেনা চকচকে বাইক, বাই সাইকেল ইত্যাদির প্রতি আকর্ষণ আমাদের স্বভাবজাত।
সস্তায় বা অল্প মূল্যে কিনতে গিয়ে আমরা প্রায়ই মারাত্বক সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। জড়িয়ে পড়ি অজানা ভবিষ্যতের মায়াজালে।
কিন্তু আমরা কি কখনো ভেবেছি এর পিছনে কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে।
আমরা কখনো ভাবি না যে ব্যক্তি দামী কোন পণ্য আমার কাছে অল্প দামে বিক্রি করছে সে কেন করছে।
আসলে আমাদের মনে ভাবনা আসেনা। কারণ এই ধরণের বিক্রেতারা প্রায়ই আমাদের খুব পরিচিত হয়ে থাকে।
তাই সন্দেহ আমাদের মনে রেখাপাত করে না।
আমাদের ঘুম ভাঙ্গে তখন যখন কোন মামলা মোকদ্দমার কারণে উক্ত পণ্যের সূত্র ধরে দায়িত্বশীল মহল আমাদেরকে ধাক্কা দেয়।
তখন বুঝতে পারি কম মূল্যে যে ল্যাপটপটি বা মোবাইলটি আমি কিনেছি তা আসলে ছিনতাই বা চুরি যাওয়া কোন ল্যাপটপ বা মোবাইল।
কত সহজ-সরল, অবুঝ, সাদাসিদা মানুষ এই অতিরিক্ত আকর্ষণের কারণে প্রতিদিন আদালতে হাজিরা দিচ্ছে তার হিসাব কে রাখে।
একটু সচেতনতা আমাদেরকে সব ধরণের সমস্যা হতে মুক্ত রাখবে।
তাই সকলের প্রতি অনুরোধ “ কম দামে পুরাতন কোন পণ্য যেন না কিনি ” ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
