somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

কথায় কথায় শাস্তির বিধান করা যোগ্যতার পরিচায়ক নয় : চাই রাগ ও ক্রোধ সংবরণ ।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথায় কথায় শাস্তির বিধান করা যোগ্যতার পরিচায়ক নয়
চাই রাগ ও ক্রোধ সংবরণ ।


ক্ষমা মহত্বের লক্ষণ এবং বোধকরি ক্ষমা করে যে মানসিক প্রশান্তি পাওয়া যায় তা খোদার দুনিয়ায় আর কোন বস্তুতে পাওয়া যায় না। ক্ষমা ব্যক্তি চরিত্রের মহান গুণ। এর দ্বারা চরিত্র বিকশিত হয়, মানবিকতার পথ উন্মুক্ত হয়, মনুষত্ববোধ জাগ্রত হয় সর্বোপরি শৃঙ্খলাবদ্ধ সমাজ বিনির্মান ও শান্তি শৃঙ্খলার পথ উন্মুক্ত হয়।

ভুল করা মানুষের জীবনের অতি স্বাভাবিক একটি পক্রিয়া। কথায় বলে “ যে বেশি কাজ করে তার দ্বারা বেশি ভুল হয়।” স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমান তার কোন এক ভাষণে এই মন্তব্য করেছিলেন। তাই কথায় কথায় চোখ রাঙ্গান, ধমক দেয়া, হৈ হুল্লোড় করা আমাদের অনেকের বদঅভ্যাস হলেও এটি সর্বদাই অনাকাঙ্খিত ও পরিত্যাজ্য। স্নেহ, মায়া-মমতা ও আদর দিয়ে অধিনস্তদের নিকট হতে কিছু আদায় করার যে কৌশল তা সবসময়ই প্রশংসার দাবি কুড়িয়েছে।

রাগ, হিংসার মতো আচরণ প্রকাশ পায় গোস্বা হতে। এটি আত্নার এক ভয়নক ও ঘুমন্ত ব্যাধি। কখন সে জাগ্রহ হয় তা কারো জ্ঞাত থাকার কথা নয়। এর শুরু মুখের ভাষা হতে আর শেষ হয় ধ্বংসের মধ্য দিয়ে। এটি শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যার কারণ। একটুখানি আগুন যেমন গোটা পৃথিবীটাকে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারে তেমনি রাগ বা গোস্বার লেসমাত্র অন্তরে উন্থাপিত হলে তা গোটা জীবনের শ্রেষ্ঠ অর্জনকেও ধুলিসাৎ করে দিতে পারে।



( ছবি - ইন্টারনেট হতে)

পক্ষান্তরে রাগ, গোস্বা সংবরণকারীর জন্য রয়েছে মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের পক্ষ হতে সুসংবাদ। একটা হাদিসে আছে, আপনি যদি কারো দোষ গোপন করেন তাহলে কেয়ামতের দিন মহান আল্লাহ আপনার দোষ গোপন করবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন, “ যে ব্যক্তি তার গোস্বাকে প্রয়োগ করার মতো ক্ষমতা থাকা সত্বেও (আল্লাহর সন্তষ্টি লাভের খেয়ালে) তা সংবরণ করে ও দমন করে, এর বিনিময়ে আল্লাহপাক তার অন্তরকে আমান ও ঈমান দ্বারা তথা ঈমানের জ্যোতি ও প্রশান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন। ”

সংসারে শান্তি, কর্মস্থলে সুন্দর পরিবেশ , সর্বস্তরে স্থিতিশীল ও গ্রহণযোগ্য অবস্থান তৈরীতে রাগ বা ক্রোধ সংবরণ একান্ত কর্তব্য। কেননা অন্যের দোষ ধরিয়ে দিয়ে তার শাস্তির বিধান করা সবসময় কল্যানকর হয় না। পরিবেশ পরিস্থিতি অনেক সময় বৈরীও হয়ে যেতে পারে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×