somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

হাশরের ময়দানের কঠিন অবস্থা ও মহান আল্লাহর অনুগ্রহ

২১ শে জুন, ২০২০ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাশরের ময়দানের কঠিন অবস্থা ও মহান আল্লাহর অনুগ্রহ
চূড়ান্ত পর্ব


হাশরের ময়দানে কেউ কারো কথা ভাবার কথা মাথায়ও আসবে না। চিন্তা শুধু একটাই থাকবে- দেখি আমার ফলাফল কি আসে। যখন ঈমানদার-মুমিন বান্দাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তখন খুশীতে সেই বান্দা দৌঁড়াতে থাকবে এই বলে যে, কোথায় আমার মা-বাবা-আত্নীয়-বন্ধুগণ, দেখ আমার আমালনামা কতো সুন্দর, দেখ! আমার আমালনামা কতো সুন্দর-যেমনটি আজকে পরীক্ষায় ভাল রেজাল্ট করে শিক্ষার্থীরা করে থাকে।

হাশরের ময়দানে ভাল ফলাফল করতে চাইলে দুনীয়ার জীবনে কোন নেক আমলকেই খাটো করে দেখা যাবে না। ফরয-ওয়াজিব-সুন্নত-মোস্তাহাব সব আমলকেই গুরুত্ব দিয়ে চর্চা করতে হবে। দাওয়াতের অনুষ্ঠানে গিয়ে যদি কোন খাবারকেই ছেড়ে দেয়া না হয় তাহলে আখেরাতের আমলকে কেন ছেড়ে দেয়া? মনে রাখতে হবে এক একটা ছোটছোট নেক আমলও আখেরাতের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ যেমন গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থী ও শিক্ষকের কাছে প্রত্যেকটি এক এক নাম্বারের প্রশ্ন-উত্তর। কোন আদর্শ শিক্ষক যেমন তার ছাত্রকে বড়ছোট সব প্রশ্নের উত্তর করতে বলেন তেমনি একজন দ্বীনদার আলেমও মুমিনদেরকে ছোটবড় সব নেক কাজের অনুশীলন অব্যাহত রাখতে বলেন। এক নাম্বারের জন্য যেমন কাঙ্খিত ফলাফলে ব্যর্থতা আসতে পারে তেমনে সামান্য নেকির জন্যও হাশরের ময়দানে ধরা খাওয়ার সম্ভবনা থাকে। তাই নেক কাজ করার যে কোন সুযোগকে কাজে লাগানোই হলো বুদ্ধিমানের কাজ।

ছবি: নেট দুনীয়া থেকে সংগ্রহকৃত।

সময়কে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। সময়ের মূল্য কি, কেমন হতে পারে? এই প্রশ্ন করা সহজ কিন্তু বুঝানো বা উত্তর দেয়া সহজ নয়। কিছু প্রশ্নের উত্তর এর মর্ম হলো বুঝার সাথে বুঝানোর সাথে নয়। এই প্রশ্নের উত্তর তার কাছে খুঁজুন, যে শীক্ষার্থী মাত্র এক নাম্বারের জন্য পরীক্ষায় ফেল করেছে, তার কাছে এর উত্তর খুঁজুন, যে ব্যক্তি এই মাত্র দুনীয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। যৌবনের যে অংশ চলে গিয়েছে হাজার কোটি টাকা দিয়েও কি তাকে আগের মতো করে পাওয়া সম্ভব, যে সেজদা দেয়ার মুহুর্তটুকু চলে গিয়েছে তাকে কি জীবন দিয়েও ফেরত আনা সম্ভব? কখনো নয়, কোনভাবেই নয়। সময়ের মূল্য বুঝে থাকলে সময়কে যথাযথভাবে কাজে লাগানোই হবে সফলতার কাজ-সাফলকামের কাজ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২০ সকাল ১০:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×