somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেকে নিজে বোঝানো

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন দুটি বিপরীত বাক্য একইসাথে নিজেকে প্রশ্ন করতে শুরু করে আমরা সাধারণত তখনই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। যেমন, চাকরী কি পাব ? নাকি পাব না ? সে কী আসবে ? নাকি আসবে না ? কাজটা কী হবে ? নাকি হবে না।
মনোবিজ্ঞানের ভাষায় অটোজেনিক ট্রেনিং বলে একটা ব্যাপার আছে। অর্থাৎ নিজেকে নিজে বোঝানো। আপনার খারাপ দিন গুলোতে আর কেউ আপনার সাথে থাকুক আর না থাকুক আপনাকে কিন্তু আপনার সাথে থাকতেই হবে। আপনার কাছ থেকে আপনার কোন মুক্তি নেই। গর্তে ঢুকে পড়লে যখন টেনে তুলবার মত কাউকে পাবেন না তখন নিজেই নিজেকে ধরে টেনে তুলতে হবে।
পৃথিবীর সব থেকে সেরা মনোবিজ্ঞানী এসেও আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে না, যদি না আপনি নিজে নিজেকে সাহায্য না করেন।
আমি একজন মানুষকে চিনি যিনি কথায় কথায় একটা কথা বলতেন, ''কোন কিছুতেই আমার কিছু আসে যায় না''। বাক্যটির ভেতরে একটা আশ্চর্য রকমের সন্মহোন শক্তি কিন্তু আছে।
যতবার এ বাক্যটি শুনেছি ততবার আমার স্নায়ু শ্রবণকেন্দ্র অবতচেতন মনের কাছে একটি তথ্যই পৌঁছে দিয়েছে, কোন কিছুতেই আমার কিছু আসে যায় না। আমার অবচেতন মন নিজ থেকেই প্রস্তুত হতে শুরু করেছে, যাই হোক না কেন কিছুই আসে যায় না।
একজন সফল মানুষ এবং হতাশাগ্রস্ত মানুষ তারা দুজন একই ধরনের সমস্যায় পড়লে কিন্তু একই রকম আচরণ করবে না।
একদল বড় সমস্যাকে ছোট করে দেখে এবং ছোট সমস্যাকে বড় হতে দেয় না। এবং অন্যদল ছোট সমস্যাকে বড় করে দেখে এবং বড় সমস্যায় ভেঙ্গে চিত হয়ে শুয়ে পড়ে।
একবার বিষণ্ণতা নিয়ে ভাবতে শুরু করলে সেটি চক্রের মত মধ্যমস্তিস্কে ঘুরতেই থাকবে। একই চিন্তা ঘুরে ফিরে বার বার আসতে শুরু করবে।
প্রবলেম কে 'নো প্রবলেম' বলতে শিখুন। উইলিয়াম ডি এলিস ' মেক ওয়ে ফর দ্যা নো - প্রবলেম গাই' গ্রন্থে প্রমাণ করেছেন মাত্র দুটি শব্দ কীভাবে জীবনের সব বিষণ্ণতা থেকে মুক্তি দিতে পারে।
হয়ত এমন কিছু ঘটনা আপনার সাথে হয়েছে যেটা কোন ভাবেই ভুলতে পারছেন না। ঘুম ভাঙ্গার পর প্রথমেই এমন একটা কষ্টের কথা আপনার মনে পড়ে যেটা আপনাকে গতরাতে ঠিকভাবে ঘুমাতেই দেয়নি।
নিজের অসহায়ত্ব কাউকেই বোঝাতে পারছেন না। কিছু কিছু কষ্ট আছে; একান্ত আপনার জন্যই এসেছে। দুএকজন খামাখা আপনাকে সান্ত্বনা দেবার জন্য ভান করবে সে কষ্টটা আপনার মত করেই অনুভব করতে পারছে। আপনি ছাড়া কেউ এর রেশটাও বুঝবে না কোনদিন।
দুনিয়ার সবাই আপনার উপর থেকে মুখ ফিরিয়ে নিলেও , দুনিয়ার সব মনোবিজ্ঞানী আপনাকে শান্ত করতে না পারলেও ভরসা রাখুন তার প্রতি যিনি বলেছেন...
"মনে রেখো, প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি। নি:সন্দেহে প্রতিটি কষ্টের পরেই আছে স্বস্তি!"
-সুরা ইনশিরাহ, আয়াত (৫-৬)

সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ২:৪০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×