somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতার চেয়ে সেলিব্রিটি হওয়াটাই বড়

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুনীর সাহেব অফিস থেকে বের হয়ে একমাত্র মেয়েকে স্কুল থেকে আনার জন্য পাজেরো চড়ে স্কুলে যাচ্ছিলেন। পথে...
- কি ড্রাইভার, আবার কি অইলো? জটলা কিসের?
- কি জানি স্যার। মনে হয় রাস্তা বন্ধ কইরা সাপের খেলা দেখাইতেসে!
- কি গাঁইয়া গাঁইয়া কথা কও! নাইমা গিয়া দেইখা আসো। নাহ, এই সরকাররে নিয়া আর পারা গেল না!
একটু পর ড্রাইভার হাঁপাতে হাঁপাতে এসে কইলো..
- অনেক সাংঘাতিক, অনেক অনেক সাংঘাতিক স্যার..
- এত সাংবাদিক এখানে কি করে? ভিআইপি মোভমেন্ট আছে নাকি?
- সাংবাদিক না স্যার। মারাত্মক সাংঘাতিক। কোপাইতেসে স্যার কোপাইতেসে..
- কি বল? ইনটারেস্টিং তো। দাঁড়াও দেখে আসি। কোপা শামসু কোপা হা হা..
- চলেন স্যার আমিও যাই। মাইয়াটারে দেখি উদ্ধার করা যায় কিনা।
- মাইয়া নাকি? ইয়ে.. বয়স টয়স কত হবে, অনুমান করতে পারছো? শাড়ি পড়া নাকি?
- বয়স বুঝতে পারি নাই স্যার। শাড়িমাড়ি বুঝি নাই, দূর থেকে সব লাল দেখা যাইতেসে..
- লাল শাড়ি! ধুর হারামি, আগে কইবি না! কি জিনিষ মিস করলাম। জলদি চল জলদি!!
মুনির সাহেব জটলা ঠেলে সামনে গেলেন। স্মার্টফোন আগেই ভিডিও মুডে অন করে রেখেছিলেন। তিরিশ চল্লিশ গজ দূরে রক্তাক্ত একটা কিশোরি মেয়ে কাটা মুরগির মত দফাদফি করতেছে। "বাবা, বাবা গো আমারে বাচাও বাবা"। গলাফাটা চিৎকার মেয়েটির। একটা বখাটে উপর্যপুরি ছুরি চালাচ্ছে মুখে বুকে।
মুনির সাহেব অন্য সবার মত দূর থেকে ঘটনার নিখুঁত ভিডিও করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কোপ দেয়ার মুহুর্তগুলো জুম করার চেষ্টা করছে। মেয়ের শরীরের উলঙ্গ অংশগুলো বার বার জুমে আনার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন, পরিষ্কার না। লাল রক্তাক্ত। মুখ তো বোঝাই যাচ্ছে না। ধুর, ভিডিওটা ভাল হল না। গতবারেরটার মত ফেইসবুকে হিট নাও হতে পারে
সন্ত্রাসী মোটর সাইকেলে করে বাংলা সিনেমার ভিলেনের মত অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে চলে গেল। এই দিকে পুলিশের গাড়ির পঁ পঁ শব্দ আস্তে আস্তে জোরালো হচ্ছে। ড্রাইভার বলল, স্যার চলেন আমাদের গাড়িটা দিয়ে মেয়েটারে হসপিটাল নিয়ে যাই। ঐ যে, মনে হচ্ছে এখনও নড়ছে, মারা যায় নাই। তাড়াতাড়ি হসপিটাল নিতে পারলে বেঁচেও যেতে পারে, আহারে। মুনীর সাহেব ড্রাইভারকে চোখ রাঙিয়ে বলল, ওগুলো পুলিশের কাজ। বেশি মানবদরদী হতে যেওনা। নিজেও ফাঁসবা, আমারেও ফাঁসাইবা। চল চল এমনেই দেরী হয়ে গেছে, জেরিনের স্কুল ছুটি হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে। এতক্ষণে নিশ্চয়ই স্কুল গেইটে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে মাইয়াটা।
মুনির সাহেব গাড়িতে উঠেই প্রফুল্লচিত্তে বিড়বিড় করতে লাগল। যাক, এই ভিডিও টপ হিট হবেই হবে। এক্ষুণি আপলোড করতে হবে। আমার আগে আর কোন হালায় দেবে..হুম? কার মুখ দেখে যে আজ বের হইছিলাম..ও টমি, টমি। কুত্তাটার মুখ দেখে বাইর হইলেই দিনটা ভাল যায়। জয়বাবা টমি। হুমম.. ভিডিওর শিরোনাম কি দেয়া যায়! পাইছি... "কুকুর শেয়ালের মত খুন হচ্ছে মানুষ, সরকার ব্যর্থ।"
- কি বল ড্রাইভার, হেডিংটা জোশ হইছে না?
- এখানে সরকার আইল ক্যামনে স্যার?
- ওই মিয়া, সরকার কি জিনিষ বুঝো? হুদাই কথার মধ্যে বাম হাত দাও।
- মাইয়াডারে মারার সময় ছিলাম তো স্যার আমি আপনি আমরা, সরকার ছিলনা
- কথা কম, দেইখা গাড়ি চালাও
- একটা পোলায় কোপাইলো, আর আমরা এতজন লোক দুধ-আবালের মত খাড়াইয়া খাড়াইয়া দেখলাম
- ওই ওই ব্যাটা, দুধ-আবাল কি রে?
- দুধ-আবালও চিনেন না স্যার? ছোটবেলায় ষাড়ের বিচি ফেলে দিলে বড় হলে এদের দুধ-আবাল কয় (মনে মনে, এই ধরেন আপ্নেরা)
স্কুল গেইটে দারোয়ান কইলো, জেরিন অনেক্ষণ অপেক্ষা করে হেটে চলে গেছে বাসায়। মুনীর সাহেবের মাথায় রক্ত উঠে গেল। রাস্তা ঘাটের যে অবস্থা, কোপাকুপি খুনাখুনি, আর মেয়েটা কিনা বস্তির মেয়ের মত হেটে চলে গেল, শিট। গাড়ি বাসার দিকে যাচ্ছে। মুনীর সাহেব ফেইসবুক চেক কের দেখলেন, ভিডিওটি ইতিমধ্যে এক হাজারের উপরে শেয়ার হয়ে গেছে। যাহ শালার... একদিনেই সেলিব্রিটি!
বাসার সামনে গাড়ি আসতেই দারোয়ান দোড়াইয়া আসলো...
- ম্যাম সাব দোড়াইতে দোড়াইতে বাইর হইয়া গেসে স্যার
- কেন কেন কি হইছে? কই গেছে?
- ফোন আইছিল, জেরিনরে রাস্তায় কোন পোলা কোপাইছে.. হাসপাতাল নিতে নিতে মারা গেসে
- (বুকে হাত দিয়ে রাস্তায় পড়ে গেলেন, আর উঠলেন না মুনীর সাহেব)
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×